নারায়ণগঞ্জ ১২:৫১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির সিদ্ধিরগঞ্জে চুনের সাথে রাসায়নিক বর্জ্য মিশাচ্ছে মুনাফাখোর ব্যবসায়ীরা রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক নারায়ণগঞ্জ জেল কর্তৃপক্ষের কাছে জিম্মি বন্দিরা অর্থিক বাণিজ্যের অভিযোগ নারায়ণগঞ্জ আদর্শ মহিলা আলিম মাদরাসায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ আড়াইহাজারে কবি নজরুল কলেজের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা ঐক্য-শৃঙ্খলা ও কার্যক্রম জোরদারে রিয়াদে বাপ্রসাফের গুরুত্বপূর্ণ সভা রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

জন্মদিনে আনুশকাকে কী উপহার দিলেন প্রভাস?

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭
  • ৪৭৫ বার পড়া হয়েছে

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি প্রভাস ও আনুশকা শেঠি। পর্দায় তাদের রসায়ন ভক্তদের এতটাই মুগ্ধ করেছে যে, বাস্তবেও তাদের জুটি হিসেবে দেখতে চান তারা। এমনও গুঞ্জন রয়েছে, প্রভাস-আনুশকা নাকি ডুবে ডুবে জল খাচ্ছেন! আনুশকার জন্মদিনে প্রভাসের দামি উপহার সেই গুঞ্জনের পালে নতুন হাওয়া দিয়েছে।
গত ২৩ অক্টোবর প্রভাসের ৩৮তম জন্মদিনে এ অভিনেতাকে দামি ও চমৎকার ডিজাইনের একটি ঘড়ি উপহার দিয়েছেন আনুশকা। এ অভিনেত্রী নাকি নিজেই প্রভাসের জন্য ঘড়িটি কেনেন। এদিকে গত ৭ নভেম্বর ছিল আনুশকার জন্মদিন। এ উপলক্ষে তাকে একটি বিলাসবহুল বিএমডাব্লিউ গাড়ি উপহার দিয়েছেন প্রভাস। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
“আমি আসলে এমনটাই আশা করছিলাম। একই অভিনেত্রীর সঙ্গে একাধিক সিনেমায় কাজ করলে মানুষ এ ধরনের গুঞ্জন ছড়ায়। এটা আমার জন্য এখন একটি স্বাভাবিক ঘটনা। আগে আমার খুব খারাপ লাগত, ভাবতাম, ‘তারা কীভাবে এমন লেখে?’ কিন্তু এ ধরনের লেখা এখন আমার ওপর কোনো প্রভাব ফেলে না। আমি এগুলোর সঙ্গে মানিয়ে নিয়েছি।” সহ-অভিনেত্রী আনুশকা শেঠির সঙ্গে প্রেম ও বিয়ে নিয়ে এমনটাই বলে আসছেন অভিনেতা প্রভাস। কিন্তু তাদের ঘিরে গুঞ্জন যেন থামছেই না। যা রটে তা কিছুটা তো বটে।
২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত বিল্লা সিনেমায় প্রথম জুটিবদ্ধ হন প্রভাস-আনুশকা। এছাড়া মির্চি (২০১৩) সিনেমায় জুটি বেঁধেছিলেন তারা। বক্স অফিসে ভালো সাড়াও ফেলেছিল অ্যাকশন-ড্রামা ঘরানার সিনেমাটি। এরপর বাহুবলি-তে এ জুটির রসায়ন দেখে মুগ্ধ হয়েছেন দর্শক। এরপরই শুরু হয় তাদের ঘিরে প্রেমের গুঞ্জন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী

জন্মদিনে আনুশকাকে কী উপহার দিলেন প্রভাস?

আপডেট সময় : ০৮:০১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭