নারায়ণগঞ্জ ০৯:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন সোনারগাঁয়ে ফ্লাইওভার ব্রিজের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত চাষাঢ়ায় যানজট নিরসনের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আকস্মিক পরিদর্শনে এসপি হাবিবুর রহমান তীব্র তাপদাহে পথচারী, ট্রাফিক ও শ্রমজীবীদের মাঝে ডিসি-এসপির পানি ও স্যালাইন বিতরণ আইভীর স্লোগানে গ্রেপ্তার আইনজীবীসহ তিনজন সিদ্ধিরগঞ্জে ডালিমগংদের জমি দখলের অভিযোগ শিপুর বিরুদ্ধে সোনারগাঁয়ে ৬ বোতল কেরু মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রূপগঞ্জের ভুলতায় ঢাকা-সিলেট মহাসড়ক দখলমুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অনুমোদনহীন কসমেটিকস বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী রক্ষায় ও পরিবেশ দূষণ প্রতিরোধে মানববন্ধন

রূপগঞ্জে কৃষককে পিটিয়ে আহত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৬:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭
  • ৪১০ বার পড়া হয়েছে

রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রুকু মিয়া নামে এক কৃষককে পিটিয়ে গুরুতর আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে উপজেলার সদর ইউনিয়নের ভোলানাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।

রুকু মিয়ার লিখিত অভিযোগ থেকে জানা যায়, একই এলাকার সিরাজউদ্দিনের সঙ্গে তার দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। মঙ্গলবার সকালে রুকু মিয়া তার বাড়ির পাশের ফসলী জমিতে কাজ করছিলেন।

আগে থেকেই ওৎ পেতে থাকা সিরাজউদ্দিন, ইসলাম ও শামীমসহ তাদের লোকজন দেশীয় অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে তার উপর হামলা করলে রুকু মিয়া দৌড়ে তার বাড়িতে চলে আসে।

হামলাকারীরা তার বাড়িতে প্রবেশ করে তাকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় তার ডাকচিৎকারে আশ-পাশের লোকজন এগিয়ে আসলে হামলাকীরা পালিয়ে যায়।

স্থানীয় লোকজন আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্রেক্সে ভর্তি করান। এ ব্যপারে সিরাজউদ্দিন তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা বলে দাবী করেন।

এ ব্যপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাঈল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

রূপগঞ্জে কৃষককে পিটিয়ে আহত

আপডেট সময় : ০৭:৩৬:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭