নারায়ণগঞ্জ ০৪:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার

সিদ্ধিরগঞ্জে অবৈধ পলিথিন রাখার দায়ে ২ প্রতিষ্ঠানকে ১২হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের সি‌দ্ধিরগ‌ঞ্জে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ বিক্রয় ও মজুদের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং প্রায় ২০০ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।

সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন ও মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয় এবং জেলা পুলিশের সমন্বয়ে গঠিত টিম এ অভিযানে অংশ নেয়।

অভিযানে হাজী আহসান উল্লাহ সুপার মার্কেট, সিদ্ধিরগঞ্জ এলাকায় অবস্থিত দুটি দোকানে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ বিক্রয় ও প্রদর্শনের প্রমাণ পাওয়া যায়। পরে “বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫”-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠান দুটি হলো শাওন স্টোর, যাদের ৫ হাজার টাকা করা হয় এবং ১০০ কেজি পলিথিন জব্দ করা হয়। একইসঙ্গে বায়োজিন স্টোরকে ৭ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাদের কাছ থেকেও ১০০ কেজি পলিথিন জব্দ করা হয়।

পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া ও রীমা আক্তার এ অভিযানে প্রসিকিউশন প্রদান করেন।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরিবেশ রক্ষায় নিষিদ্ধ পলিথিনের ব্যবহার, মজুদ ও বাজারজাতকরণ বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জে অবৈধ পলিথিন রাখার দায়ে ২ প্রতিষ্ঠানকে ১২হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৪:৪২:৫০ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬