নারায়ণগঞ্জ ০৯:০১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কল্যাণ তহবিলের চেক বিতরণে -রাষ্ট্র ও প্রশাসন আপনাদের পাশে আছে : ডিসি রায়হান, কবির নারায়ণগঞ্জে রেল সেতুর পিলারের নিচের মাটি কাটা প্রকল্পেরই অংশ: রেলমন্ত্রী শেখ রবিউল আলম নারায়ণগঞ্জে এইচএসি কেন্দ্র পরিদর্শন: ‘সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের প্রত্যাশা’ ডিসির ফতুল্লায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জে গণশুনানিতে সেবা প্রত্যাশীদের অভিযোগ শুনে তাৎক্ষণিক নিষ্পত্তির উদ্যোগ ডিসির সিদ্ধিরগঞ্জে এক ব্যক্তিকে পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শিক্ষা-থেরাপি সামগ্রী বিতরণ করেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন দক্ষতাই স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি রায়হান কবির ফতুল্লায় ঘুমন্ত স্বামীকে জবাই করে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

সিদ্ধিরগঞ্জের ভূমি পল্লীতে আন্তর্বর্তী কমিটি নিয়ে তীব্র সমালোচনা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৫:০৩ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
  • ৩৫৪ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জের ভূমি পল্লী আবাসন প্রকল্পে ভুয়া কমিটি গঠন করে সার্ভিস চার্জ আদায়ের নামে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। ভূমি মন্ত্রণালয় কর্মকর্তা ও কর্মচারী বহুমুখী সমবায় মমিতি লিমিটেডের কার্যকরী কমিটি বহাল থাকাতে ‘ভূমি পল্লী ব্যবস্থাপনা আন্তর্বর্তী কমিটি’ নামে একটি ভুয়া কমিটি গঠন করায় শুরু হয়েছে ব্যবপক সমালোচনা। এ সমালোচনার জন্ম দিয়েছেন প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, মিনহাজ উদ্দিন আহমদ, মো. তোফাজ্জল হোসেন ও প্রকৌশলী মো. জসিম উদ্দিন। বিষয়টি জানতে পেরে ভুয়া কমিটির কার্যক্রম স্থগিত রাখার রির্দেশ নিয়েছেন পল্লীর ব্যবস্থাপনা কমিটি।
জানা গেছে, ভূমি পল্লী আবাসনে সিকিউরিটি সার্ভিস, মশা নিধন, রাস্তা-ড্রেন পরিচ্ছন্নতা ও বাসাবাড়ির বর্জ্য অপসারণ চার্জ আদায় করার জন্য ভূমি মন্ত্রণালয় কর্মকর্তা ও কর্মচারী বহুমুখী সমবায় সমিতির(রেজি: নং-৩৮৪/২১) কর্তৃপক্ষ একটি তাগিদপত্রে গত বছরের ১ নভেম্বর ও সমিতির বকেয়া আদায়ের জন্য আরেকটি পত্রে ২৪ ডিসেম্বর জিয়াউল হক ভূঁইয়াকে দায়িত্ব দেন। আওয়ামী লীগের দোসর কিছু বাড়ির মালিক বিএনপির নাম ভাঙিয়ে সমিতির অফিস ঘেরাও করে জিয়াউল হককে বাদ দিয়ে তাদের পছন্দের লোকদের দায়িত্ব দেওয়ার দাবি জানায়। তাদের তোফের মুখে গত ২ ফেব্রুয়ারি সমিতি কর্তৃপক্ষ জিয়াউল হককে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে পল্লীর ৭ নং সড়কের এ-১০৪ নং প্লট মালিক প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, ২ নং সড়কের ডি-১৯ নং প্লট মালিক ড. মিনহাজ উদ্দিন, ৪ নং সড়কের এ-২৯ নং প্ল মালিক মো. আলমগীর পাটোয়ারী, ৪ নং সড়কের এ-৩৪ নং প্লট মালিক মো. তোফাজ্জল হোসেন ও ৮ নং সড়কের সি-৫৩ নং প্লট মালিক প্রকৌশলী মো. জসিম উদ্দিনকে দায়িত্ব দেন।
ভূমি পল্লী দেখভালের দায়িত্ব পেয়ে মো. সাইফুল ইসলাম, মিনহাজ উদ্দিন আহমদ, মো. তোফাজ্জল হোসেন ও প্রকৌশলী মো. জসিম উদ্দিন, ভূমি মন্ত্রণালয় কর্মকর্তা ও কর্মচারী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. জসিম উদ্দিন পাটোয়ারী ও সম্পাদক মো. জামাল উদ্দিন খানকে অবহিত না করে নিজেরাই ভূমি পল্লী ব্যবস্থাপনা অন্তর্বর্তী কমিটি নামে একটি ভুয়া কমিটি গঠন করে রশিদের মাধ্যমে সার্ভিস চার্জ আদায় শুরু করেন। বিষয়টি অবগত হওয়ার পর গত ১১ ফেব্রুয়ারি সমিতি সভাপতি মো. জসিম উদ্দিন পাটোয়ারী ও সম্পাদক মো. জামাল উদ্দিন খান স্বাক্ষরিত এক অফিস আদেশে গত ২ ফেব্রুয়ারি ইস্যু করা পত্রের কার্যকারিতা স্থগিত করেন। পাশাপাশি পল্লীর সুষ্ঠু ব্যবস্থাপনা ও পরিচালনার স্বার্থে পল্লীতে বসবাসরত প্লট, ফ্ল্যাট ও বাড়ির মালিকদের সমন্বয়ে একটি উপ-কমিটি গঠন করার সিদ্ধান্ত নেন। তবে এ উপ-কমটি গঠনের জন্য ভূমি পল্লী কল্যাণ সমিতির নেতাদের সহযোগিতা চেয়েছেন ভূমি মন্ত্রণালয় কর্মকর্তা ও কর্মচারী বহুমুখী সমবায় মমিতি কর্তৃপক্ষ। উপ-কমিটি গঠন না হওয়া পর্যন্ত পল্লীর সার্ভিস চার্জসহ যাবতীয় কার্যক্রম ব্যবস্থাপনা কমিটি, ভূমি মন্ত্রণালয় কর্মকর্তা ও কর্মচারী বহুমুখী সমবায় মমিতি কর্তৃপক্ষ কর্তৃক পরিচালিত হবে বলে পত্রে উল্লেখ করা হয়।
এবিষয়ে জানতে চাইলে ‘ভূমি পল্লী ব্যবস্থাপনা আন্তর্বর্তী কমিটি’ গঠনের সত্যতা স্বীকার করে প্রকৌশলী মো. সাইফুল ইসলাম বলেন বর্তমানে কমিটির কর্যক্রম বন্ধ রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

সিদ্ধিরগঞ্জের ভূমি পল্লীতে আন্তর্বর্তী কমিটি নিয়ে তীব্র সমালোচনা

আপডেট সময় : ০৭:৪৫:০৩ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫