নারায়ণগঞ্জ ০২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শীতলক্ষা নদীতে বোর্ড থেকে পড়ে নিখোঁজ ফায়ার সার্ভিসের সদস্য জুলাই শহিদ দিবসে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ নারায়ণগঞ্জে নানা আয়োজনে ও যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ১৬ জুলাই শহীদ দিবস সৌদিতে ছিনতাই-প্রতারণা রোধ ও প্রবাসীদের অধিকার রক্ষায় এক টেবিলে রাষ্ট্রদূত ও সাংবাদিকরা হাজীগঞ্জ ফেরিঘাটে র্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ যুবক গ্রেপ্তার ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কল্যাণ তহবিলের চেক বিতরণে -রাষ্ট্র ও প্রশাসন আপনাদের পাশে আছে : ডিসি রায়হান, কবির নারায়ণগঞ্জে রেল সেতুর পিলারের নিচের মাটি কাটা প্রকল্পেরই অংশ: রেলমন্ত্রী শেখ রবিউল আলম নারায়ণগঞ্জে এইচএসি কেন্দ্র পরিদর্শন: ‘সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের প্রত্যাশা’ ডিসির ফতুল্লায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

বন্দরে ৩০ কেজি গাজাসহ এক নারী মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

নারায়ণগঞ্জের বন্দর উপ‌জেলার ফরাজিকান্দা এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শুক্রবার (১ মে) সকাল ৭টার দিকে প্রধান ফিলিং স্টেশনের সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক খাদিজা আক্তার (২৮) ফতুল্লার মাসদাইর (ঘোষবাগ জামালের গ্যারেজ) এলাকার বাসিন্দা। তার কাছ থেকে উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল অভিযান চালিয়ে নারী কনস্টেবলের সহায়তায় তাকে আটক করে। এ সময় তার হেফাজতে থাকা প্লাস্টিকের বস্তা থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তা জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে খাদিজা স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলায় গাঁজার ব্যবসা করে আসছিলেন।

পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানা ও বন্দর থানায় অন্তত তিনটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শীতলক্ষা নদীতে বোর্ড থেকে পড়ে নিখোঁজ ফায়ার সার্ভিসের সদস্য

বন্দরে ৩০ কেজি গাজাসহ এক নারী মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:৩৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬