সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে ইউএনওর তত্ত্বাবধানে সুশৃঙ্খলভাবে জ্বালানি তেল বিতরণ সোনারগাঁয়ে পুকুরে ডুবে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু সিদ্ধিরগঞ্জে যুবকের মৃত্যু নিয়ে রহস্য অভিযোগ নিচ্ছেনা পুলিশ নারায়ণগঞ্জের সস্তাপুরে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ৯ম জেলা স্কাউট সমাবেশের উদ্বোধন অনুষ্ঠিত অনুমোদনহীন ও ভুয়া ব্যান্ডের তেল বিক্রির অপরাধে দেড় লক্ষ টাকা জরিমানা নারায়ণগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষা নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রস্তুতিমূলক সভা আহিল ডায়াগনস্টিক সেন্টারকে ১লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক-অভিভাবকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাহাবুব পারভেজের গণসংযোগ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৮:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪
  • ৪৮২ বার পড়া হয়েছে

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহবুব পারভেজ দোয়া ও সহযোগিতা কামনা করে গণসংযোগ করেছেন।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি ) সন্ধ্যায় উপজেলার জামপুর ইউনিয়নের  তালতলা বাজারে নানা শ্রেণি-পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করে নির্বাচনী লিফলেট বিতরণ করেন তিনি।

গণসংযোগকালে মাহবুব পারভেজ বলেন, আসন্ন সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আপনাদের দোয়া নিতে এসেছি। আমি যদি নির্বাচিত হতে পারি; তাহলে সুখে দুঃখে সকলের পাশে থাকাসহ বিশেষ করে তরুণ ও যুব সমাজের কর্মসংস্থানের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবো। যাতে করে এলাকার তরুণ ও যুব সমাজ বেকারত্ব ও মাদকের অভিশাপ থেকে মুক্তি পায়। আমি আপনাদের লোক, আপনাদের সাথে নিয়েই কাজ করতে চাই।

এ সময় গণসংযোগে অংশগ্রহণ করেন জামপুর ইউনিয়ন যুবলীগের সম্পাদক সামসুল আলম, জামপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা দেওয়ান কামাল, রফিকুল ইসলাম,মনির হোসেন, জামপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ডের যুবলীগের  সভাপতি শামীম ভুইয়া,  রনি ভূইয়া, ছাত্রলীগ নেতা আওলাদ হোসেন, মোবারক হোসেন সহ আরো অনেকে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে ইউএনওর তত্ত্বাবধানে সুশৃঙ্খলভাবে জ্বালানি তেল বিতরণ

সোনারগাঁয়ে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাহাবুব পারভেজের গণসংযোগ

আপডেট সময় : ০৬:৫৮:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪