নারায়ণগঞ্জ ০৬:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১২ রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত আড়াইহাজারের যুবদল নেতাকে সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, নেপথ্যে সাবেক কাউন্সিলর বাদলের সহযোগীদের দাবি প্রবাসের মাটিতে বাংলা গানের সুর ছড়াতে রিয়াদে সংগীতশিল্পী তাসলিমা মৌর ‘মিট দ্য প্রেস’ নারায়ণগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ ও ৫ নম্বর ঘাট বিসর্জনস্থল পরিদর্শন করেন ঢাকা বিভাগীয় কমিশনার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে, ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ সুবিধাবাদী বিএনপি নেতাদের শেল্টারে আওয়ামী দোসর মাসুম রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার ঘটনায় মামলা; ছাত্র গ্রেফতার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১৯

রূপগঞ্জে মহাসড়কের ১ হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১০:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪
  • ৩৪৬ বার পড়া হয়েছে

রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের ১ হাজার অবৈধ স্থাপনা ও দোকান পাট উচ্ছেদ করা হয়েছে। গতকাল ৩ ফেব্রুয়ারি শনিবার উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আরাফাত নোমান এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সীমন সরকার, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা, ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান, হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আলী আশরাফ মোল্লা, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুল হক ভুইয়া, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান তুহিনসহ স্থানীয় জনপ্রতিনিধি, মার্কেট মালিক পক্ষের প্রতিনিধিসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানে মহাসড়কের উপর অবৈধভাবে গড়ে ওঠা কাপড়, জুতা, সবজি, ফল, মাছসহ বিভিন্ন ধরনের সহস্রাধিক দোকান পাট উচ্ছেদ করে মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হয়। ### তাং- ০৩-০২-২০২৪ইং রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১২

রূপগঞ্জে মহাসড়কের ১ হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট সময় : ০৭:১০:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪