নারায়ণগঞ্জ ০৯:২২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ ফতুল্লায় দূষণের দায়ে আকবর ডাইংকে জরিমান নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দিলেন ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে নাসিকের ওয়ার্ড সচিবের বিরুদ্ধে থানায় অভিযোগ বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, নারায়ণগঞ্জ সদরে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ সংকট কালের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক:বিকেএমইএ নারায়ণগঞ্জে প্রধান নিষ্কাশন খালের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি উদ্ধার

লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব আগামীকাল শুরু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩
  • ৪৩৯ বার পড়া হয়েছে
নূরু হুদা মেহেদী ঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদীতে আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে উপমহাদেশের অন্যতম আধ্যাত্মিক গুরু ও হিন্দু সম্প্রদায়ের মহাপুরুষ লোকনাথ ব্রহ্মচারীর ১৩৩তম তিরোধান উৎসব।
এ উপলক্ষে বারদীতে অবস্থিত শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে তিন দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিরোধান উৎসবে অংশ নিতে এরই মধ্যে ভারত, নেপাল, ভুটান, ও শ্রীলঙ্কা থেকে বিপুলসংখ্যক লোকনাথ ভক্ত বারদী আশ্রমে এসে পৌঁছেছেন। দেশের বিভিন্ন স্থান থেকে আসা কয়েক লাখ লোকনাথ ভক্তের পদচারণায় মুখর হয়ে উঠেছে আশ্রম এলাকা। এদিকে তীরোধান উৎসব উপলক্ষে সোনারগাঁ উপজেলা প্রশাসন ওই এলাকায় নিরাপত্তা জোরদার করেছে।
তাছাড়া লোকনাথ ভক্তদের চলাচল নির্বিঘে করতে ওই এলাকার শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ফলে প্রশাসনের প্রতি সন্তুষ্টি জ্ঞাপন করেছেন আশ্রম কর্তৃপক্ষ। উৎসব উদযাপন উপলক্ষে আশ্রম কমিটি ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছেন। আশ্রমের মন্দির, তীর্থ নিবাসসহ আশ্রম এলাকা সাজানো হয়েছে রঙ বেরঙের বর্ণাঢ্য সাজে। বিভিন্ন ফুল ও আলোয় সাজানো হয়েছে আশ্রমের চারপাশ।
সোনারগাঁ থানার ওসি মাহবুব আলম জানান, লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে আসা ভক্তদের নিরাপত্তায় পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। আশ্রম এলাকায় পুলিশ, র‌্যাব, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তিন শতাধিক সদস্য নিরাপ্তায় থাকবেন। এছাড়াও বারদী এলাকায় সিসি টিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। যে কোন অপ্রীতিকর পরিস্থিতি পুলিশ নিয়ন্ত্রনে আনার আপ্রাণ চেষ্টায় থাকবে।
জানা যায়, লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে মেলাকে কেন্দ্র করে বারদী এলাকায় আওয়ামীলীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করায় কোন প্রকার মেলা বা দোকান পাট বসার অনুমতি দেয়নি স্থানীয় প্রশাসন।
সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মো. রেজওয়ান উল ইসলাম জানান, লোকনাথ ভক্তদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ বছর অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রনে আশ্রম এলাকায় কোন প্রকার দোকানপাট বসার কোন অনুমতি দেওয়া হয়নি। যে কোন পরিস্থিতি নিয়স্ত্রনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রাখা হয়েছে।
ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ

লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব আগামীকাল শুরু

আপডেট সময় : ০৮:১৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩