নারায়ণগঞ্জ ০৯:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওয়াজ থেকে ফেরার পথে ডাকাতির মুখে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১২ রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত আড়াইহাজারের যুবদল নেতাকে সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, নেপথ্যে সাবেক কাউন্সিলর বাদলের সহযোগীদের দাবি প্রবাসের মাটিতে বাংলা গানের সুর ছড়াতে রিয়াদে সংগীতশিল্পী তাসলিমা মৌর ‘মিট দ্য প্রেস’ নারায়ণগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ ও ৫ নম্বর ঘাট বিসর্জনস্থল পরিদর্শন করেন ঢাকা বিভাগীয় কমিশনার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে, ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ সুবিধাবাদী বিএনপি নেতাদের শেল্টারে আওয়ামী দোসর মাসুম রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার ঘটনায় মামলা; ছাত্র গ্রেফতার

ফতুল্লায় অভাবে গৃহিণীর আত্নহত্যা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩
  • ৩২৩ বার পড়া হয়েছে

ফতুল্লা প্রতিনিধি ঃ   নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলায় অভাবের তাড়নায় গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছেন এক গৃহিণী । শুক্রবার (২ জুন) সকালে নিহতের স্বামী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় এ ঘটনা উল্লেখ করে অপমৃত্যু মামলা দায়ের করেছে। নিহত গৃহবধূ শাবানা আক্তার(৩৫) ফতুল্লা মডেল থানার পাগলা দেলপাড়া খেলার মাঠ সংলগ্ন আমির হোসেন সুমিলের স্ত্রী।
মামলায় উল্লেখ করা হয়, বাদী দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় কোন কাজকর্ম করতে পারতোনা। ফলে সংসারে অভাব-অনটন লেগেই থাকতো। বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে শাবানা আক্তার নিজ বাসার বেসিনে কাজ করছিলো। এ সময় বাদী বাড়ীর সামনের দোকানে সিগারেট খাওয়ার জন্য যায়। সেখান থেকে সাড়ে ৮ টার দিকে বাদী বাসায় ফিরে এসে দেখতে পায় ভিতর থেকে ঘরের দরজা বন্ধ। তখন ডাকাডাকি করে কোন সারাশব্দ না পেয়ে বাড়ীর আশপাশের লোকজন নিয়ে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে দেখতে পায় ঘরের লোহার এঙ্গেলের সাথে গলায় ওড়না পেঁচানো নিহতের ঝুলন্ত দেহ। পরে তাকে দ্রুত হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষনা করে।
নিহতের স্বামী আমির হোসেন সুমিল জানান, অভাবের তাড়নায় রাগে ক্ষোভে আমার স্ত্রী আত্মহত্যা করেছে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রিজাউল হক দিপু ,অপমৃত্যু মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ওয়াজ থেকে ফেরার পথে ডাকাতির মুখে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী

ফতুল্লায় অভাবে গৃহিণীর আত্নহত্যা

আপডেট সময় : ০৭:৩৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩