নারায়ণগঞ্জ ০৫:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিকালে যুবক আটক, আহত দুই প্রেস ক্লাবের সাথে মতবিনিময়ে মাদক, যানজট ও কিশোর গ্যাং নির্মূলে সহযোগিতা চাইলেন পুলিশ সুপার হাবিবুর রহমান মানসম্মত শিক্ষা নিশ্চিতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকার তাগিদ দিলেন জেলা প্রশাসক সোনারগাঁয়ে পুলিশের সাঁড়াশি অভিযান, মাদক-ধর্ষণ-ছিনতাই সহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯ সোনারগায়ে কথিত ডাক্তারের ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, চিকিৎসকের কারাদণ্ড রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৪ জন গ্রেফতার, ১২৫ পিস ইয়াবা উদ্ধার আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক, কিশোর গ্যাং ও যানজট নিরসনে অটোরিকশা নিয়ন্ত্রণে কঠোর নির্দেশ সরকারি সেবা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী কর্মসূচি ‘A Day in A Office’অনুষ্ঠিত আড়াই হাজার মসজিদের ভিতর থেকে উদ্ধার হল পুলিশের লুট হাওয়া পিস্তল

হাসপাতালের একটি কক্ষে ফার্মেসি কর্মচারীর রহস্যজনক মৃত্যু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৪:৩১ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩
  • ২৯২ বার পড়া হয়েছে

সোনারগাঁ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নতুন সেবা নামে একটি হাসপাতাল থেকে জহিরুল ইসলাম (৩৭) নামে এক ফার্মেসি কর্মচারীর রহস্যজনক মৃত্যু হয়েছে ।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মোঘরাপাড়া চৌরাস্তা এলাকার ওই হাসপাতালে এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
জহিরুল সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও এলাকার আবুল হোসেনের ছেলে। পরিবারের দাবি এটি একটি পরিকল্পিত হত্যা কান্ড।

নিহতের বাবা (আবুল হোসেন) জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে সোনারগাঁ নতুন সেবা হাসপাতালের ফার্মেসিতে কর্মরত ছিলেন। প্রতিদিনের ন্যায় রাতের ডিউটি শেষ করে হাসপাতালের একটি কক্ষে শুয়ে পড়েন জহিরুল। পরবর্তীতে সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতাল থেকে জানানো হয় তার ছেলে মারা গেছেন। হাসপাতালে এসে দেখেন জহিরুলের লাশ শোয়ার ঘরের মেঝেতে পড়ে আছে। তার হাতে-পায়ে ইনজেকশন পুশ করার দাগসহ হালকা রক্তের ছাপ রয়েছে। আমি আসার কিছুক্ষণ পরই হাসপাতাল কর্তৃপক্ষ পালিয়ে যান। আমার ছেলেকে হত্যা করা হয়েছে।’

নতুন সেবা হাসপাতালটির পরিচালক মনির হোসেন বলেন, প্রতিদিনের মতো জহিরুল ডিউটি করে তার কক্ষে শুয়ে পড়েন। আজ সকালে তাকে ডাকতে গেলে কোনো সাড়া শব্দ না পেয়ে ভেতরে গিয়ে দেখি তিনি শুয়ে আছেন। পরীক্ষা করে দেখা যায়, তিনি মারা গেছেন। পরবর্তীতে আমরা বিষয়টি তার পরিবারকে ফোন দিয়ে জানাই।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু তা বলা সম্ভব হবে। এ ঘটনায় থানায় এখনো পর্যন্ত কোনো অভিযোগ বা মামলা হয়নি। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিকালে যুবক আটক, আহত দুই

হাসপাতালের একটি কক্ষে ফার্মেসি কর্মচারীর রহস্যজনক মৃত্যু

আপডেট সময় : ১১:৪৪:৩১ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩