নারায়ণগঞ্জ ০২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার লংমার্চ সফল করার আহ্বান খেলাফত মজলিস নেতা মুফতী দেলোয়ার আল হুসাইনের বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিকে জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান সৌদিতে পাসপোর্ট জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ করছে দূতাবাস: রাষ্ট্রদূত সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির

ফতুল্লায় ধর্মীয় বিষয় নিয়ে তর্ক কারখানা শ্রমিকের সড়ক অবরোধ, ভাঙচুর

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩
  • ২৫৭ বার পড়া হয়েছে

ফতুল্লা প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি রফতানিমুখী পোষাক কারখানায় দুই শ্রমিক ধর্মীয় বিষয় নিয়ে তর্কের জেরে সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। তর্কটি ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মতো হওয়ায় বিষয়টি দ্রুত গার্মেন্টসের অন্যান্য শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে উত্তেজনা শুরু হয়।

এক পর্যায়ে গার্মেন্টসের বাইরে ওই দুই শ্রমিকের তর্কের বিষয় ছড়িয়ে পড়লে এতে এলাকাবাসীও উত্তেজিত শ্রমিকদের সঙ্গে যোগ দেয়। এরপর নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু হয়।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত ফতুল্লার ভোলাইল এলাকায় অবস্থিত এনআর গার্মেন্টসে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় তর্কে জড়ানো দুই শ্রমিককে আটক করেছে।

শ্রমিকরা জানান, এনআর গার্মেন্টসের সুইং বিভাগের দুই শ্রমিক দুষ্টুমি করতে গিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে তর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তাদের মধ্যে উচ্চস্বরে বাকবিতণ্ডা হলে আশেপাশের শ্রমিকরা বিষয়টি জানতে পেরে তারাও উত্তেজিত হয়ে উঠে। বিকেলের এ ঘটনা কারখানার বাইরে এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে শ্রমিকসহ শতশত লোকজন নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। বিক্ষোভকারীরা গার্মেন্টসে ইট পাটকেল ছুড়ে সড়কে আগুন ধরিয়ে দেয়। এসময় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করে। এক পর্যায়ে রাত ৯টায় অতিরিক্ত পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিজাউল হক জানান, পরিস্থিতি শান্ত করা হয়েছে এবং তর্কে জড়ানো দুই শ্রমিককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার

ফতুল্লায় ধর্মীয় বিষয় নিয়ে তর্ক কারখানা শ্রমিকের সড়ক অবরোধ, ভাঙচুর

আপডেট সময় : ১০:১৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩