নারায়ণগঞ্জ ১১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও! ভিশন ২০৩০-এর সুযোগে সৌদিতে সফল বাংলাদেশি উদ্যোক্তা, দেশে বিনিয়োগের আহ্বান নারায়ণগঞ্জে প্রথমবারের মত নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভায় অনুষ্ঠিত সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের নারায়ণগঞ্জের রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি অন্য জেলার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত: ডিসি মো :রায়হান কবির নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান নারায়ণগঞ্জে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৫ জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ

সোনারগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ ২ জন গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩
  • ৩০৭ বার পড়া হয়েছে

সোনারগাঁ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ইয়াবাসহ দুই মাদককারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৯ জানুয়ারি) রাতে মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন চট্টগ্রামের লোহাগড়া থানার সুফিবাদ কাজীপাড়া গ্রামের রফিক আহাম্মেদের ছেলে এহসান উল্লাহ এবং একই থানার ফারাগা মনদোলারচর গ্রামের আহমেদ মিয়ার ছেলে মোহাম্মদ সফিউল আলম।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে মেঘনা টোল প্লাজা এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশ একটি নোহা প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে এহসান উল্লাহকে এক হাজার পিস ও সফিউলকে এক হাজার ৯০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। এ সময় পুলিশ মাদক বহন করা নোহা প্রাইভেটকারটি জব্দ করে।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, সোনারগাঁও থানায় একটি মামলা করা হয়েছে। আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২

সোনারগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ ২ জন গ্রেফতার

আপডেট সময় : ০৩:২১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩