নারায়ণগঞ্জ ০২:১৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, নারায়ণগঞ্জ সদরে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ সংকট কালের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক:বিকেএমইএ নারায়ণগঞ্জে প্রধান নিষ্কাশন খালের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি উদ্ধার নারায়ণগঞ্জে ১৫ জুন থেকে ৮ দিনব্যাপী বিতর্ক উৎসব, অংশ নিচ্ছে ৬৪ শিক্ষা প্রতিষ্ঠান শীঘ্রই কুতুবপুরে মাদক-সন্ত্রাসবিরোধী অভিযান: এসপি মিজানুর রহমান মুন্সি যুবদল নেতার দখলে থাকা তাঁতি লীগ নেতার অফিস এখন মাদকের আখড়া! নারায়ণগঞ্জে কল্যাণী খাল দখলমুক্ত করতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

খালাতো বোনকে হত্যার ৭ বছর পর যুবক গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩
  • ৩২৬ বার পড়া হয়েছে

ফতুল্লা প্রতিনিধি : নিজের খালাতো বোনকে হত্যার অভিযোগে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি এক যুবককে ৭ বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল রোববার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. তৌহিদ (৪০) নগরের খানপুর এলাকার বাসিন্দা।

আজ সোমবার সন্ধ্যায় র‌্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, তৌহিদ তার খালা তাছলিমা বেগমের কাছ থেকে স্বল্প সময়ের জন্য ২ লাখ টাকা ঋণ নিয়ে আর ফেরত দিচ্ছিলেন না। ফলে তাছলিমা ও খালাতো বোন হাবিবা তৌহিদকে গালমন্দ করেন। এ নিয়ে ২০১৩ সালের ১ মে ভোরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকার নিজ বাড়িতে তৌহিদ তাদের কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যান। পরে আহত অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হলে হাবিবা মারা গেলেও বেঁচে যান তাছলিমা।

ঘটনার পর দিন তৌহিদকে স্থানীয়দের সহায়তায় গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় ১৮ মাস জেল খেটে ২০১৫ সালের জানুয়ারি মাসে জামিনে মুক্ত হয়ে পলাতক থাকেন তিনি। কিন্তু ২০১৬ সালে নারায়ণগঞ্জের একটি আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা

খালাতো বোনকে হত্যার ৭ বছর পর যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:১৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩