নারায়ণগঞ্জ ০৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১৬ জন গ্রেপ্তার বন্দরের বিভিন্ন সরকারি দপ্তর ও থানা পরিদর্শন করলেন ডিসি রায়হান কবির রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিকালে যুবক আটক, আহত দুই প্রেস ক্লাবের সাথে মতবিনিময়ে মাদক, যানজট ও কিশোর গ্যাং নির্মূলে সহযোগিতা চাইলেন পুলিশ সুপার হাবিবুর রহমান মানসম্মত শিক্ষা নিশ্চিতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকার তাগিদ দিলেন জেলা প্রশাসক সোনারগাঁয়ে পুলিশের সাঁড়াশি অভিযান, মাদক-ধর্ষণ-ছিনতাই সহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯ সোনারগায়ে কথিত ডাক্তারের ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, চিকিৎসকের কারাদণ্ড রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৪ জন গ্রেফতার, ১২৫ পিস ইয়াবা উদ্ধার আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক, কিশোর গ্যাং ও যানজট নিরসনে অটোরিকশা নিয়ন্ত্রণে কঠোর নির্দেশ

আইভীকে হত্যাচেষ্টায় ১২ জনের নামে চার্জশিট :পিবিআই

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩
  • ২৭৮ বার পড়া হয়েছে

শহর প্রতিনিধি : নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী ও তার অনুসারীদের সঙ্গে হকারদের সংঘর্ষের ঘটনায় করা মামলায় আওয়ামী লীগ নেতাসহ ১২ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পিবিআই। তবে এই চার্জশিটে খুশি নন সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী। তিনি এর বিরুদ্ধে নারাজি দেবেন বলে জানিয়েছেন।

মামলার ৩ বছর পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত প্রতিবেদন দাখিল করেছে। অত্যন্ত গোপনীয়তার মধ্য দিয়ে গত বছরের ২৩ নভেম্বর চার্জশিটটি জমা দেওয়া হয়। আগামী ২৯ জানুয়ারি চার্জশিটের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। এতদিন চার্জশিটের বিষয়টি গোপন থাকলেও গত রোববার রাতে মেয়র আইভী একটি অনুষ্ঠানে নিজেই বিষয়টি প্রকাশ করেন।

চার্জশিটের ১২ জনের বিরুদ্ধে হুমকি, হত্যাচেষ্টা, জখম, নাশকতা, ভাঙচুরসহ অরাজকতার প্রমাণ পেয়েছেন তদন্ত কর্মকর্তা। তবে অস্ত্র আইনের ধারা থেকে আসামিদের নাম বাদ দেওয়া হয়েছে। চার্জশিটভুক্ত আসামিরা হলেন– যুবলীগের সাবেক নেতা নিয়াজুল ইসলাম খান, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, নারায়ণগঞ্জ হকার্স লীগের সভাপতি রহিম মুন্সি, হকার সংগ্রাম পরিষদের সভাপতি আসাদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. পলাশ মিয়া, হকার সায়মন, ইকবাল হোসেন, মাসুদ পাটোয়ারী শুক্কুর, মো. তোফাজ্জল, মহসীন বেপারি, সালাউদ্দিন গাজী ও মো. সাদেকুল ইসলাম। মামলার মূল এজাহার থেকে মাত্র দুজনকে আসামি করা হয়েছে। মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানানো হয়েছে সাতজনকে। তবে নতুন করে আরও ১০ জনের নাম যুক্ত করা হয়েছে।

২০১৮ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের ফুটপাত থেকে হকার উচ্ছেদকে কেন্দ্র করে মেয়র আইভী ও তার অনুসারীদের সঙ্গে হকারদের সংঘর্ষের ঘটনা ঘটে। দুপক্ষের সংঘর্ষে আইভীসহ অর্ধশতাধিক মানুষ আহত হন।

আইভীকে হত্যাচেষ্টার অভিযোগ এনে ২২ জানুয়ারি নিয়াজুলসহ ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও এক হাজারজনকে আসামি করে থানায় অভিযোগ দেন সিটি করপোরেশনের আইন কর্মকর্তা জিএম সাত্তার।

তবে পুলিশ অভিযোগটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে রেকর্ড করে। ২২ মাস ১৮ দিন পর ২০১৯ সালের ৪ ডিসেম্বর উচ্চ আদালতের নির্দেশে সদর মডেল থানায় দেওয়া অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১৬ জন গ্রেপ্তার

আইভীকে হত্যাচেষ্টায় ১২ জনের নামে চার্জশিট :পিবিআই

আপডেট সময় : ০২:৫৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩