নারায়ণগঞ্জ ০৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লংমার্চ সফল করার আহ্বান খেলাফত মজলিস নেতা মুফতী দেলোয়ার আল হুসাইনের বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিকে জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান সৌদিতে পাসপোর্ট জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ করছে দূতাবাস: রাষ্ট্রদূত সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির সিদ্ধিরগঞ্জে চুনের সাথে রাসায়নিক বর্জ্য মিশাচ্ছে মুনাফাখোর ব্যবসায়ীরা

সিদ্ধিরগঞ্জে সওজের জমি দখল করে ভাড়া বাণিজ্য

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩
  • ৮৯০ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড ও আশপাশ এলাকায় সড়ক ও জনপথ বিভাগের সরকারি জমি দখল করে দোকানপাট, পরিবহন স্ট্যান্ড গড়ে তুলে ভাড়া বাণিজ্য করছে প্রভাবশালী মহল। নারায়ণগঞ্জ-শিমরাইল সড়কের দুই পাশে অবৈধভাবে এসব দোকানপাট গড়ে উঠায় সৃষ্টি হচ্ছে যানজট ও ঘটছে ছিনতাই ডাকাতির ঘটনা। থানা পুলিশ অবৈধ স্থাপনা সরানো ও স্ট্যান্ডের কার্যক্রম বন্ধ করেও দিলেও প্রভাবশালী মহল আমলে নিচ্ছেনা।
জানা গেছে, আদমজী ইপিজেডের মূল ফটকের দক্ষিণ পাশে সড়ক ও জনপথের জায়গায় দখল করে বিভিন্ন স্থাপনা গড়ে তুলা হয়েছে। তারমধ্যে খাবারের হোটেল, কনফেকশনারী, মটর সাইকেল গ্যারেজ, বাস কাউন্টার, অকটেন-পেট্রোল জাতীয় দাহ্য পদার্থ বিক্রিসহ অন্তত ২৫ টির অধিক দোকানপাট। ক্ষমতাসীন দলের স্থানীয় প্রভাবশালী এক নেতার শেল্টারে এসব দোকান ও বাস স্ট্যান্ড থেকে লাখ লাখ টাকা ভাড়া আদায় করছে মোহম্মদ আলী, ইসমাইল, সেলিম মজুমদার, শাহজালাল, বাবুল, ইব্রাহীম, শহিদুল্লাহসহ একটি চক্র।
স্থানীয়দের অভিযোগ, আদমজী ইপিজেডের কারণে প্রতিদিন হাজার হাজার শ্রমিক চলাচল করে নারায়ণগঞ্জ-শিমরাইল সড়ক দিয়ে। ফলে সড়কটিতে সবসময় থাকে পরিবহনের চাপ। সড়কের পাশে দোকানপাট গড়ে উঠায় প্রতিনিয়তই সৃষ্টি হয় যানজট। তাছাড়া দূরপাল্লার বাস স্ট্যান্ড ও কাউন্টার থাকায় গড়ে উঠেছে ছিনতাইকারী চক্র। সড়কে যানজটের পাশাপাশি প্রতিনিয়তই ঘটছে চুরি ছিনতাইর ঘটনা। গত ৯ জানুয়ারি সন্ধ্যায় এক পথচারীর মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটে। সরকারি জায়গা দখলমুক্ত করতে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ কর্তৃপক্ষ কোন উদ্যোগ নিচ্ছেনা বলে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।
এদিকে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমানের নেতৃত্বে গত ৯ জানুয়ারি পুলিশ অভিযান চালিয়ে সকল দোকানপাট বন্ধ করে দেয়। তবে মঙ্গলবার (১০ জানুয়ারি) সরেজমিনে দেখা গেছে, দোকানপাট ও পরিবহন স্ট্যান্ডের কার্যক্রম বন্ধ থাকলেও দখলদাররা তাদের স্থাপনা সরিয়ে নিচ্ছেন না। তারা পুলিশের নির্দেশনাকে তোয়াক্কা না করে ফের এসব দোকানপাট চালু করার পাঁয়তারা করছে বলে জানা গেছে।
এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান বলেন, যানজট ও ছিনতাই প্রতিরোধে গত ৯ জানুয়ারি অভিযান চালিয়ে সড়কের পাশে অবৈধভাবে গড়ে উঠা সকল দোকানপাট,পরিবহন স্ট্যান্ড ও টিকিট কাউন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। দ্রুত এসব স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছি। অন্যতায় দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

লংমার্চ সফল করার আহ্বান খেলাফত মজলিস নেতা মুফতী দেলোয়ার আল হুসাইনের

সিদ্ধিরগঞ্জে সওজের জমি দখল করে ভাড়া বাণিজ্য

আপডেট সময় : ১২:২৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩