নারায়ণগঞ্জ ১১:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও! ভিশন ২০৩০-এর সুযোগে সৌদিতে সফল বাংলাদেশি উদ্যোক্তা, দেশে বিনিয়োগের আহ্বান নারায়ণগঞ্জে প্রথমবারের মত নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভায় অনুষ্ঠিত সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের নারায়ণগঞ্জের রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি অন্য জেলার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত: ডিসি মো :রায়হান কবির নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান নারায়ণগঞ্জে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৫ জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ

ফতুল্লায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২
  • ২৬০ বার পড়া হয়েছে

ফতুল্লা প্রতিনিধি : নারায়ণগঞ্জ ফতুল্লায় প্রাইম টেক্স নামে একটি গার্মেন্টসের প্রায় আড়াই হাজার শ্রমিক ৩ মাসের বেতন বকেয়ার দাবীতে সড়ক অবরোধ করেছেন। মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকেলে ফতুল্লার কুতুবপুর, নন্দলালপুর এলাকায় বেতনের দাবিতে এই সড়ক অবরোধের ঘটনা ঘটায়। পরে শিল্প পুলিশের অনুরোধে অবরোধ তুলে নিয়ে আলোচনায় বসে।

শ্রমিকরা জানান, তাদের প্রায় ৩ মাসের বেতন বকেয়া রয়েছে। এতে করে তাদের থাকা খাওয়া, ঘর ভাড়া, সবকিছু মিলিয়ে মানবেতর জীবনযাপন করছে। তারা বকেয়া বেতন চাইলে মালিকপক্ষ নানা রকম টালবাহানা দিয়ে ঘুরাচ্ছে।

নারায়ণগঞ্জ শিল্প পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, শিল্প পুলিশের একটি দল মালিকপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করছে। এখনো আলোচনা চলছে, শ্রমিকরা সড়ক অবরোধ তুলে গার্মেন্ট এ অবস্থান করছে। শ্রমিকদের বকেয়া পরিশোধের জন্য মালিক পক্ষকে বুঝিয়ে বলা হচ্ছে। পুলিশ সতর্ক অবস্থায় আছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২

ফতুল্লায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

আপডেট সময় : ০১:২১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২