নারায়ণগঞ্জ ১২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও ৫০ বন্দিকে গার্মেন্টস কর্মে প্রশিক্ষণ নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮ আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু রিয়াদে বাপ্রসাফের সাংস্কৃতিক সন্ধ্যা : গান-কবিতা-আবৃত্তিতে প্রবাসী সাংবাদিক ও বাংলাদেশিদের মিলনমেলা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে অপহরণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১১ ডিআইটিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আরএফএল ‘ডেইলি শপ’ ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে সকল উপজেলায় একযোগে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুসন্ধানভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ‘নারায়ণগঞ্জ ওয়াচ ডগ’-এর পরীক্ষামূলক যাত্রা শুরু রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৫ জন আটক নারায়ণগঞ্জে এসপির নেতৃত্বে ৩০০ ফিটে মধ্যরাতের চেকপোস্ট, ৬ জন আটক

মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে আটকের অভিযোগ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৯:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২
  • ৩২০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে বাসা থেকে তুলে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া তিনটার দিকে তাদের নিজ নিজ বাসা থেকে তুলে নিয়ে যায় পুলিশ।

জানা গেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় সোয়া তিনটার দিকে তার উত্তরার বাসা থেকে তুলে নিয়ে যায় পুলিশ। একই সময় পুলিশ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসকেও তার শাহজাহানপুরের বাসা থেকে তুলে নিয়ে গেছে।

এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তুলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দলটির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। এ ছাড়া মির্জা আব্বাসকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের আরেক সদস্য শামসুদ্দিন দিদার।

তারা জানান, দুজনকে তাদের নিজ নিজ বাসা থেকে তুলে নিয়ে গেছে পুলিশ। কিন্তু কোথায় নিয়ে যাওয়া হয়েছে এখন পর্যন্ত আমরা জানি না।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও ৫০ বন্দিকে গার্মেন্টস কর্মে প্রশিক্ষণ

মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে আটকের অভিযোগ

আপডেট সময় : ০৫:০৯:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২