নারায়ণগঞ্জ ০৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার লংমার্চ সফল করার আহ্বান খেলাফত মজলিস নেতা মুফতী দেলোয়ার আল হুসাইনের বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিকে জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান সৌদিতে পাসপোর্ট জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ করছে দূতাবাস: রাষ্ট্রদূত সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির

সিদ্ধিরগঞ্জে ময়লার গাড়িতে মিললো নবজাতকের মরদেহ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩০:১২ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২
  • ৫১৫ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ময়লার গাড়িতে আনুমনিক পাঁচ মাসের মৃত এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পূর্বপাড়া আবু তালেবের হোসাইনিয়া মাদ্রাসার সামনে থেকে এলাকাবাসী লাশটি উদ্ধার করে।
রনি নামের এক প্রত্যক্ষদর্শী জানান, আলমগীর নামের এক পরিচ্ছন্নকর্মী পূর্বপাড়া এলাকার বিভিন্ন বাড়ি থেকে ময়লা সংগ্রহ করে গাড়িতে রাখাকালে নবজাতকের মরদেহটি দেখতে পান। পরে সে নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলরকে ফোন দেন। তিনি ফোনটি রিসিভ না করলে তার সহযোগী মাসুদকে বিষয়টি জানালে তিনি বলেন, পুলিশের সঙ্গে তাদের কথা হয়েছে। আপনারা নবজাতকটিকে কবর দিয়ে দেন। পরে আমরা নবজাতকটিকে কবর দিয়ে দেই।
আলমগীর নামের ওই পরিচ্ছন্নকর্মীরা জানান, আমি হোসাইনিয়া মাদ্রাসার আশেপাশের চারটি বাড়ি থেকে ময়লা নিয়ে যখন গাড়িতে রাখার সময় একটি পলিথিনে প্যাঁচানো অবস্থায় নবজাতকটিকে দেখতে পাই। সঙ্গে সঙ্গে আমি এলাকাবাসীকে বিষয়টি জানিয়ে স্থানীয়দের কাছে মরদেহটি রেখে আসি।
এ বিষয়ে নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল ইসলামকে একাধিকবার ফোন দিলে তিনি ফোনটি রিসিভ করেন নি।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, ময়লার গাড়ি থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। কোনো ওয়ারিশ না থাকায় স্থানীয়ভাবে মরদেহটি দাফন করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে ময়লার গাড়িতে মিললো নবজাতকের মরদেহ

আপডেট সময় : ১২:৩০:১২ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২