নারায়ণগঞ্জ ০২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও! ভিশন ২০৩০-এর সুযোগে সৌদিতে সফল বাংলাদেশি উদ্যোক্তা, দেশে বিনিয়োগের আহ্বান নারায়ণগঞ্জে প্রথমবারের মত নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভায় অনুষ্ঠিত সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের নারায়ণগঞ্জের রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি অন্য জেলার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত: ডিসি মো :রায়হান কবির

রূপগঞ্জে পর্নো ভিডিও বিক্রির অভিযোগে গ্রেফতার ২

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০২:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২
  • ২৭২ বার পড়া হয়েছে

রূপগঞ্জ প্রতিনিধি : নারায়নগঞ্জের রূপগঞ্জে  নজরুল ইসলাম অপু ও জাহাঙ্গীর মিয়া নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১। রবিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কাঞ্চন বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নজরুল ইসলাম অপু কাঞ্চন কালাদী এলাকার মিজান মিয়ার ছেলে ও জাহাঙ্গীর মিয়া একই এলাকার আব্দুল রব মিয়া ছেলে। সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে গ্রেপ্তারকৃতদের নামে পর্নোগ্রাফি আইনে রূপগঞ্জ থানায় মামলা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার কাঞ্চন বাজারে অপু ও জাহাঙ্গীর মোবাইল এক্সেসরিজ ব্যবসার আড়ালে পর্নো ভিডিও সংরক্ষণ ও বিক্রি করে আসছিল। র‌্যাব-১ সিপিসি ৩-এর সদস্যরা অপুর দোকানে অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেপ্তার করে। পরে তাদের রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এফএম সায়েদ বলেন, গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার

রূপগঞ্জে পর্নো ভিডিও বিক্রির অভিযোগে গ্রেফতার ২

আপডেট সময় : ০১:০২:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২