নারায়ণগঞ্জ ০৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১৬ জন গ্রেপ্তার বন্দরের বিভিন্ন সরকারি দপ্তর ও থানা পরিদর্শন করলেন ডিসি রায়হান কবির রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিকালে যুবক আটক, আহত দুই প্রেস ক্লাবের সাথে মতবিনিময়ে মাদক, যানজট ও কিশোর গ্যাং নির্মূলে সহযোগিতা চাইলেন পুলিশ সুপার হাবিবুর রহমান মানসম্মত শিক্ষা নিশ্চিতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকার তাগিদ দিলেন জেলা প্রশাসক সোনারগাঁয়ে পুলিশের সাঁড়াশি অভিযান, মাদক-ধর্ষণ-ছিনতাই সহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯ সোনারগায়ে কথিত ডাক্তারের ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, চিকিৎসকের কারাদণ্ড রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৪ জন গ্রেফতার, ১২৫ পিস ইয়াবা উদ্ধার আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক, কিশোর গ্যাং ও যানজট নিরসনে অটোরিকশা নিয়ন্ত্রণে কঠোর নির্দেশ

মহাসড়কে পণ্যবাহী গাড়ি ডাকাতির সময় র‌্যাবের হাতে ৬ ডাকাত গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৩:২৪ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২
  • ৪০০ বার পড়া হয়েছে

আকবর হোসেন ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও বন্দর এলাকায় মহাসড়কে পণ্যবাহী গাড়ি ডাকাতির সময় ছয় ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়। এছাড়া ডাকাতির শিকার দুজন ভুক্তভোগীকেও উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেফতারকৃত ডাকাত চক্রের সদস্যরা হচ্ছে- সরদার মূসা আলী (৪০) পিতা- আম্বর আলী – সোনারগাঁ, রূপগঞ্জ এলাকার নাঈম মিয়ার ছেলে মো. ফারুক (২৪), শামিম (৩৫) পিতা- চাঁন মিয়া- শিবপুর, রনি (২৬) পিতা- মৃত সৈকত, নরসিংদী, আবু সুফিয়ান (২০) পিতা- মৃত সবুজ আলী – রুপগঞ্জ, মামুন (২৪),
গতকাল শনিবার (১৩ই আগষ্ট)দুপুরের দিকে প্রতিবেদককে র‌্যাব-১১ অধিনায়ক লেঃ কর্ণেল তানভীর মাহমুদ পাশার স্বাক্ষরিত প্রেস রিলিজের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন ।
তিনি বলেন, গত শুক্রবার রাতে রূপগঞ্জের ভ‚লতা গোলাকান্দাইল এশিয়ান হাইওয়েতে র‌্যাব-১১ এর টহল চলাকালীন সময়ে, একটি ডিম বোঝাই পিকআপ এর সন্দেহজনক গতিবিধি পরিলক্ষিত হলে উক্ত টহল দল পিকআপটি গতিরোধ করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পিকআপে থাক দুইজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদেরকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের তল্লাশী করলে তাদের নিকট হইতে ১টি চাপাতি ও ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা ডাকাতির উদ্দেশ্যে যুব কল্যান এক্সপ্রেস লিঃ এর একটি বাসের মাধ্যেমে ভ‚লতা থেকে রূপসী যাওয়ার পথে এশিয়ান হাইওয়েতে ডিমের পিকআপটি রাস্তা আটক করে । এরপর পিকআপের ড্রাইভার ও তার সহকারীকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক পিকআপটি তাদের নিয়ন্ত্রণে নেয় এবং ড্রাইভার ও তার সহকারীকে হাত-পা ও চোখ-মুখ বেঁধে মারপিট করে ও তাদের সাথে থাকা বাসে উঠিয়ে নেয়। ডাকাত দলের সরদার মূসা ও তার প্রধান সহকারী নাঈম পিকআপটি নিয়ে গাউছিয়া-মদনপুরমুখী রাস্তায় নিয়ে যায় এবং ডাকাত দলের বাকি সদস্যরা পিকআপ এর চালক ও হেলপারকে তাদের সাথে থাকা বাসে করে মদনপুরের দিকে নিয়ে যায়। বন্দর থানার মদনপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হতেযুব কল্যান এক্সপ্রেস লিঃ এর বাসটি আটক করা হয়।এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ ডাকাতদলের সদস্যরা দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ৪ জন ডাকাতকে আটক করে এবং অজ্ঞাতনামা ৪/৫ জন ডাকাত বাস থেকে লাফিয়ে পালিয়ে যায়। বাসের ভিতর হতে হাত-পা ও চোখ-মুখ বাধা অবস্থায় পিকআপ এর ড্রাইভার ও তার সহকারীকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১৬ জন গ্রেপ্তার

মহাসড়কে পণ্যবাহী গাড়ি ডাকাতির সময় র‌্যাবের হাতে ৬ ডাকাত গ্রেফতার

আপডেট সময় : ০১:০৩:২৪ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২