নারায়ণগঞ্জ ০৪:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার লংমার্চ সফল করার আহ্বান খেলাফত মজলিস নেতা মুফতী দেলোয়ার আল হুসাইনের বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিকে জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান সৌদিতে পাসপোর্ট জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ করছে দূতাবাস: রাষ্ট্রদূত সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির

সোনারগাঁয়ে সাবেক ইউপি সদস্য সাবিনার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২
  • ৩০৩ বার পড়া হয়েছে

নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সাবিনার বিরুদ্ধে সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণ করার অভিযোগ উঠেছে।

এতে জলবদ্ধতা সৃষ্টি হয়ে পানি প্রবাহিতের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। ফলে এলাকার সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

সরেজমিনে দেখা গেছে, সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর গ্রাম দিয়ে মেঘনা নদীর একটি শাখা অবস্থিত। এই শাখার দুপাশে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যবসা প্রতিষ্ঠানসমূহ বাড়িঘর নির্মাণ করে সরকারি খালের জায়গা অধিকাংশ অংশ ভরাট করে ফেলার চিত্র দেখা যায়।

তার মধ্যে মোগরাপাড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সাবিনার সরকারি খালের অধিকাংশ ভরাট করে গড় নির্মাণের দৃশ্য দেখা যায়। যার ফলে খালের পানি অতিবাহিত হওয়ার প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। এ ছাড়া তার বাড়ি ঘরের বর্জ্য নদীতে ফেলার ও অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয় এ ইউপি সদস্য সাবিনার নানারকম অনিয়ম দুর্নীতি সহ জায়গা জমি দখল করার ও অভিযোগ রয়েছে অহরহ।

এ বিষয়ে এলাকাবাসীর দাবি স্থানীয় প্রশাসন যেন সরকারি খাল উদ্ধারে অভিযান পরিচালনা করেন। যারা সরকারি জায়গা ও খাল দখল করে ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর নির্মাণ করে রাখছে ,তাদের আইনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে সাদিপুর গ্রামবাসী।

এ ঘটনায় প্রশাসন বলেন, দ্রুত খালের বাঁধ অপসারণ করা হবে। অবৈধভাবে যারা খাল দখল করে রেখেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা সহ খাল উদ্ধারের অভিযান পরিচালনা করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার

সোনারগাঁয়ে সাবেক ইউপি সদস্য সাবিনার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ

আপডেট সময় : ০৬:০৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২