নারায়ণগঞ্জ ০৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার লংমার্চ সফল করার আহ্বান খেলাফত মজলিস নেতা মুফতী দেলোয়ার আল হুসাইনের বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিকে জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান সৌদিতে পাসপোর্ট জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ করছে দূতাবাস: রাষ্ট্রদূত সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির

সোনারগায়ে নিখোঁজের ২দিনপর মাটি চাপা অবস্থায় শিশুটির লাশ উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২
  • ২৮১ বার পড়া হয়েছে

সোনারগাঁও প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের দুই দিন পর হুমায়ারা নামে আট বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।গতকাল বৃহস্পতিবার(২৭ই জুলাই) সকালে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউপির নগেরগাঁও এলাকায় নদীর পাশের ঝোপ থেকে মাটিচাপা অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় হুমায়রার ভাবি বৈশাখী ও তার মাকেসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
হুমায়ারা পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের দুলাল মিয়ার মেয়ে। সে নাগেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। জানা যায়,গত মঙ্গলবার সকাল ১১ টার দিকে ভাবি বৈশাখীর সঙ্গে পাশের গ্রামে নয়াগাঁও বেড়াতে যায় হুমায়রা। তারপর থেকেই নিখোঁজ ছিল সে। বৃহস্পতিবার সকালে নদী তীরবর্তী স্থানে ঘাস কাটতে গিয়ে মাটি চাপা দেওয়া অবস্থায় হুমায়রার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় হুমায়রার ভাবি বৈশাখী ও তার মাকেসহ তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার

সোনারগায়ে নিখোঁজের ২দিনপর মাটি চাপা অবস্থায় শিশুটির লাশ উদ্ধার

আপডেট সময় : ০১:৩৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২