নারায়ণগঞ্জ ০১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গ্রেপ্তার এড়াতে মোটা অঙ্কের লেনদেন? এসআই অলিউল্লাহর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে ভেলকিবাজি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি ভুক্তভোগীদের আস্থার স্থানে পরিণত সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার বিন মিশাল ট্রাভেলসের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে রিয়াদে সংবাদ সম্মেলন রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ

আড়াইহাজারে মাইক্রোবাসে ডাকাতির সময় পুলিশের গুলি, ডাকাত সর্দার গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৪:১১ পূর্বাহ্ন, রবিবার, ৮ মে ২০২২
  • ৩০৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জালাকান্দীতে মাইক্রোবাস থামিয়ে ডাকাতির সময় গুলি ছুড়ে ডাকাত সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৮ মে) ভোরে উপজেলার আড়াইহাজার – বিশনন্দী ফেরীঘাট সড়কের এলাকায় একটি মশারীর কারখানার সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও ভিকটিমদের সুত্রে জানা যায়, সিলেট থেকে বাঞ্জারামপুর যাওয়ার পথে জালাকান্দীতে ঘটনাস্থলে মাইক্রোবাস থামায় ডাকাত দল। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা লুটে নেয় তারা। ডাকাতি চলাকালীন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লার গাড়ি ঘটনাস্থল অতিক্রমের সময় দৌড়ে গিয়ে ডাকাতদের ধাওয়া করে।

এসময় ৫ রাউন্ড গুলিও ছুড়েন তিনি। পরে ৫ সদস্যের ডাকাত দলের ৪ জন পালিয়ে গেলেও ডাকাত সর্দার আড়াইহাজারের সালমদী গ্রামের সিরাজুলের ছেলে সেলিমা মিয়াকে (৩৬) গ্রেফতার করতে সক্ষন হন ওসি। এদিকে এ ঘটনায় মাইক্রোবাস চালক বাদী হয়ে ৫ ডাকাতের নামে মামলা দায়ের করেছেন। ঘটনাস্থল থেকে ২ টি বড় ছোরা, লুট হওয়া ২৭শ টাকা উদ্ধার করেছে পুলিশ।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান জানান, এ ঘটনায় মামলা হয়েছে, বাকি আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে। বাকী ৪ ডাকাত উপজেলার খিরদাসী ও সালমদী গ্রামে বলে পুলিশ জানায়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

গ্রেপ্তার এড়াতে মোটা অঙ্কের লেনদেন? এসআই অলিউল্লাহর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ

আড়াইহাজারে মাইক্রোবাসে ডাকাতির সময় পুলিশের গুলি, ডাকাত সর্দার গ্রেফতার

আপডেট সময় : ০৮:৩৪:১১ পূর্বাহ্ন, রবিবার, ৮ মে ২০২২