নারায়ণগঞ্জ ০১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও! ভিশন ২০৩০-এর সুযোগে সৌদিতে সফল বাংলাদেশি উদ্যোক্তা, দেশে বিনিয়োগের আহ্বান নারায়ণগঞ্জে প্রথমবারের মত নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভায় অনুষ্ঠিত সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের নারায়ণগঞ্জের রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি অন্য জেলার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত: ডিসি মো :রায়হান কবির নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান নারায়ণগঞ্জে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৫ জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ

প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার ও স্বেচ্ছাসেবকদের ঈদ উপহার দিলো মানব কল্যাণ পরিষদ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২
  • ৪১৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ আর্তমানবতার সেবায় সামাজিক উন্নয়নে এগিয়ে আসার প্রত্যয়ে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার বিতরণ ও স্বেচ্ছাসেবকদের ঈদ উপহার প্রদান করেছে নারায়ণগঞ্জের সফল সে¦চ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ পরিষদ।

২৮ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে চাষাঢ়া মাধবীলতা সিটি প্লাজায় সাংগঠনিক মিলনায়তনে বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোঃ ইকবাল হোসেন ও সুইডেন প্রবাসী মফিজুর রহমান শিমুলের মানবিক পৃষ্ঠপোষকতায় হুইলচেয়ার ও ঈদবস্ত্র বিতরণ করা হয়। মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী রাজিয়া সুলতানা বিপি, সংগঠনের মহাসচিব মোঃ নিজাম উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সচিব কাজী ইমরুল কায়েশ, প্রচার ও দপ্তর সচিব আকবর হোসাইন জনি এবং শিক্ষা বিষয়ক সচিব ইফতেসাম।

এসময় বুয়েটের সহযোগী অধ্যাপক ড. মো. ইকবাল হোসেন বলেন, দেশে বিভিন্ন খাতে অনেক উন্নয়ন হচ্ছে, সম্মৃদ্ধি আসছে, অর্থনীতির আকার দিন দিন বাড়ছে, কিন্তু কাঙ্খিত শান্তির সূচকে এখনো আমরা অনেক পিছিয়ে। সমাজে বৈষম্য বাড়ছে এবং মানুষের মধ্যে পারস্পরিক আস্থা, বিশ্বাস, আন্তরিকতা, সহযোগিতা ও সম্মান কমছে। যা শান্তি অর্জনের পথে অনেক বড় অন্তরায়। ধর্মীয়, রাষ্ট্রীয় ও সামাজিক উৎসব ও অনুষ্ঠান এর মধ্যদিয়ে আমাদের মধ্যে সম্প্রতি ও সৌহার্দ্য স্থাপন করতে হবে।

অনুষ্ঠানে ঈদ উপহার পেয়ে স্বেচ্ছাসেবকরা মানবিক কাজে আরো অগ্রগামী হওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং প্রতিবন্ধী ব্যক্তি হুইলচেয়ারটি পেয়ে তার মধ্যে আনন্দের অশ্রু বয়ে যায়। মানবিক অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কবি মিজানুর রহমান, নারী উদ্যোক্তা আমেনা বেগম সোনিয়া, সুবর্ণা সিরাজ, গণমাধ্যম কর্মী আজমির ইসলাম, মশিউর রহমান, সমাজকর্মী মোঃ আরিফ খান মিঠুসহ আরও অনেকেই।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২

প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার ও স্বেচ্ছাসেবকদের ঈদ উপহার দিলো মানব কল্যাণ পরিষদ

আপডেট সময় : ০৪:২২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২