নারায়ণগঞ্জ ০৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১৬ জন গ্রেপ্তার বন্দরের বিভিন্ন সরকারি দপ্তর ও থানা পরিদর্শন করলেন ডিসি রায়হান কবির রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিকালে যুবক আটক, আহত দুই প্রেস ক্লাবের সাথে মতবিনিময়ে মাদক, যানজট ও কিশোর গ্যাং নির্মূলে সহযোগিতা চাইলেন পুলিশ সুপার হাবিবুর রহমান মানসম্মত শিক্ষা নিশ্চিতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকার তাগিদ দিলেন জেলা প্রশাসক সোনারগাঁয়ে পুলিশের সাঁড়াশি অভিযান, মাদক-ধর্ষণ-ছিনতাই সহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯ সোনারগায়ে কথিত ডাক্তারের ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, চিকিৎসকের কারাদণ্ড রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৪ জন গ্রেফতার, ১২৫ পিস ইয়াবা উদ্ধার আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক, কিশোর গ্যাং ও যানজট নিরসনে অটোরিকশা নিয়ন্ত্রণে কঠোর নির্দেশ

আড়াইহাজারে বিএনপির কমিটি প্রত্যাখ্যান করে আজাদ ও মামুন মাহমুদের কুশপুত্তলিকা দাহ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৩:২৭ অপরাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২
  • ৩৭৭ বার পড়া হয়েছে

আড়াইহাজার(নারায়ণগঞ্জ) সংবাদদাতা:
নারায়ণগঞ্জের আড়াইহাজারের উপজেলা বিএনপি, আড়াইহাজার ও গোপালদী পৌরসভার নবগঠিত আহবায়ক কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ করেছে বিএনপি ও তৃণমূল নেতাকর্মীরা। এই সময় দুই নেতাকে আড়াইহাজারে অবাঞ্চিত ঘোষণা করা হয়। শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার দক্ষিণপাড়া এলাকায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ করে।

আড়াইহাজারের ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক শামীম হোসেন মোল্লার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, জেলা বিএনপির সাবেক সদস্য আলী আজগর, আড়াইহাজার পৌরসভার সাবেক সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলা বক্স, বিএনপি নেতা আমির হোসেন মেম্বার, মাহমুদ আলী, মোঃ হিরণ মিয়া, ওলামা দল নেতা মাওলানা নাসির উদ্দিন সহ স্থানীয় নেতাকর্মীরা। প্রতিবাদ সভা শেষে জেলার আহবায়ক কমিটির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ ও কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদকে অবাঞ্চিত ঘোষণা করে তাদের কুশপুত্তলিকা দাহ করে বিএনপির পদ বঞ্চিত নেতাকর্মীরা।

এই সময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু বলেন, যেই কমিটি করা হয়েছে। তাতে লাভবান হবে আওয়ামীলীগ। এতে বিএনপির কোন লাভ হবেনা। বরং শক্তিশালী হবে আওয়ামীলীগ। তিনি এই কমিটি বাতিলের দাবী জানান এবং বিএনপির কেন্দ্রিয় সহ আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুন মাহমুদকে অবাঞ্চিত ঘোষণা করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১৬ জন গ্রেপ্তার

আড়াইহাজারে বিএনপির কমিটি প্রত্যাখ্যান করে আজাদ ও মামুন মাহমুদের কুশপুত্তলিকা দাহ

আপডেট সময় : ০২:৪৩:২৭ অপরাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২