নারায়ণগঞ্জ ০৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাসিক ৩ নং ওয়ার্ডে বেপরোয়া ভূমিখেকো বাচ্চু শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে এসপি হাবিবুর রহমানকে পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় নারায়ণগঞ্জ সদর উপজেলায় একযোগে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান যুবলীগ, না যুবদল—রূপগঞ্জে আজিজুল মালুমকে ঘিরে রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিয়ে পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ ডিসি ওয়াজ থেকে ফেরার পথে ডাকাতির মুখে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১২ রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত আড়াইহাজারের যুবদল নেতাকে সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, নেপথ্যে সাবেক কাউন্সিলর বাদলের সহযোগীদের দাবি

শেষ কার্যদিবসে নারায়ণগঞ্জ সিটি মেয়রের পদত্যাগ পত্র জমা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১
  • ৪১২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি :নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) মেয়র পদে নির্বাচনে অংশ নিতে মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন ডা. সেলিনা হায়াৎ আইভী। আজ মেয়র হিসেবে তার শেষ কার্যদিবস পালন করেছেন। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তার পদত্যাগ পত্র পাঠিয়েছে।
এ তথ্য নিশ্চিত করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন জানান, আজ (১৪ ডিসেম্বর) ছিল মেয়র সেলিনা হায়াত আইভীর শেষ কর্মদিবস। তিনি মন্ত্রণালয়ে পদত্যাগ পত্র পাঠিয়েছেন এবং কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সাথে কৌশল বিনিময় করেন।
এর আগে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য মেয়র আইভীসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের আরও ৪ নেতা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
জানা গেছে, ২০১৬ সালের ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন হয়। এরপর ২০১৭ সালের ৮ ফেব্রæয়ারি করপোরেশনের প্রথম সভা হয়। সেক্ষেত্রে ২০২২ সালের ৭ ফেব্রæয়ারি মেয়াদ শেষ হতো বর্তমান জনপ্রতিনিধিদের। মেয়াদ শেষ হওয়ার আগে, চলতি বছরের ১১ অগাস্ট থেকে আগামী বছরের ৭ ফেব্রæয়ারির মধ্যে নারায়ণগঞ্জ সিটির নির্বাচন করার আইনি বাধ্যবাধকতা রয়েছে।
উল্লেখ্য, নির্বাচন কমিশন আগামী ১৬ জানুয়ারি নির্বাচনের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষনা দেয়। তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ২০২১ সালের ১৫ ডিসেম্বর (বুধবার)। ২০ ডিসেম্বর (সোমবার) মনোনয়ন বাছাই এবং ২৭ ডিসেম্বর (সোমবার) মনোনয়ন প্রত্যাহারের শেষদিন নির্ধারণ করা হয়েছে। আর ভোট গ্রহণ হবে ২০২২ সালের ১৬ জানুয়ারী (রবিবার)।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নাসিক ৩ নং ওয়ার্ডে বেপরোয়া ভূমিখেকো বাচ্চু

শেষ কার্যদিবসে নারায়ণগঞ্জ সিটি মেয়রের পদত্যাগ পত্র জমা

আপডেট সময় : ০১:৪০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১