নারায়ণগঞ্জ ০৩:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির সিদ্ধিরগঞ্জে চুনের সাথে রাসায়নিক বর্জ্য মিশাচ্ছে মুনাফাখোর ব্যবসায়ীরা রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক নারায়ণগঞ্জ জেল কর্তৃপক্ষের কাছে জিম্মি বন্দিরা অর্থিক বাণিজ্যের অভিযোগ নারায়ণগঞ্জ আদর্শ মহিলা আলিম মাদরাসায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ আড়াইহাজারে কবি নজরুল কলেজের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা ঐক্য-শৃঙ্খলা ও কার্যক্রম জোরদারে রিয়াদে বাপ্রসাফের গুরুত্বপূর্ণ সভা রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

ঢাকায় শিক্ষার্থীদের জন্য কাল থেকে হাফ ভাড়া কার্যকর

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৮:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
  • ২৯৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : আন্দোলনের মুখে রাজধানী ঢাকার জন্য শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকরের ঘোষণা দিয়েছেন পরিবহন মালিকরা। মঙ্গলবার (৩০ নভেম্বর) সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘাষণা দেন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এ বিষয়টি নিয়ে আমরা বসে নেই। আমরা দফায় দফায় সভা করেছি। গতকাল ঢাকার ১২০টি পরিবহন মালিক, পাঁচটি শ্রমিক সংগঠন ও ফেডারেশনের নেতাদের নিয়ে বৈঠক করেছি। ১ ডিসেম্বর থেকে হাফ ভাড়া কার্যকর হবে।’ সকল পরিবহনের মালিক ও শ্রমিকদের এ সিদ্ধান্ত কার্যকর করারও আহ্বান জানান তিনি।

তবে ‘হাফ ভাড়া’ কার্যকরে কিছু শর্তারোপ করা হয়েছে। মালিক সমিতির অন্যতম শীর্ষ এই নেতা বলেন, ‘কিছু বিষয় হচ্ছে, ভাড়া দেওয়ার সময় স্বস্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকে দেওয়া ছবিসহ আইডি কার্ড প্রদর্শন করতে হবে। সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। সরকারি ছুটি, সাপ্তাহিক ও মৌসুমী ছুটির সময় হাফ বাড়া কার্যকর হবে না। এই সিদ্ধান্ত শুধু ঢাকার জন্য, ঢাকার বাইরে এটা কার্যকর হবে না।

এরও আগে শিক্ষার্থীদের জন্য গণপরিবহণে হাফ ভাড়া বাস্তবায়নে পরিবহণ নেতাদের সঙ্গে দুবার বৈঠক করেছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। কিন্তু কোনো সিদ্ধান্ত ছাড়াই এসব বৈঠক শেষ হয়েছে। বৈঠকে উল্টো ভর্তুকি দাবি করেছিলেন বাসমালিকরা।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে ৭ নভেম্বর থেকে ঢাকাসহ সারা দেশে বাসের ভাড়া ২৬ থেকে ২৭ শতাংশ বাড়ানো হয়। ১৮ নভেম্বর অর্ধেক ভাড়ার দাবিতে আন্দোলন শুরু করেন রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী

ঢাকায় শিক্ষার্থীদের জন্য কাল থেকে হাফ ভাড়া কার্যকর

আপডেট সময় : ০৬:৩৮:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১