নারায়ণগঞ্জ ১০:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির সিদ্ধিরগঞ্জে চুনের সাথে রাসায়নিক বর্জ্য মিশাচ্ছে মুনাফাখোর ব্যবসায়ীরা রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক নারায়ণগঞ্জ জেল কর্তৃপক্ষের কাছে জিম্মি বন্দিরা অর্থিক বাণিজ্যের অভিযোগ নারায়ণগঞ্জ আদর্শ মহিলা আলিম মাদরাসায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ আড়াইহাজারে কবি নজরুল কলেজের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা ঐক্য-শৃঙ্খলা ও কার্যক্রম জোরদারে রিয়াদে বাপ্রসাফের গুরুত্বপূর্ণ সভা রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে ‘ভূমিসেবা মেলা-২০২৬’ উপলক্ষে ‘Automated Land Management System’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
ভূমিসেবা মেলা-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জে “Automated Land Management System: The Changes, Development and Way Forward” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ ২০ মে ২০২৬ ইং মঙ্গলবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সেমিনারের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব নাঈমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন তাসমিন আক্তার, সিনিয়র সহকারী কমিশনার ভূমি নাজমুল হুদা, জেলার সকল সহকারী কমিশনার ভূমি, ভূমি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা সহ সাংবাদিক বৃন্দ।

সেমিনারে ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার লক্ষ্যে অটোমেটেড ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেমের পরিবর্তন, অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ভূমি সংক্রান্ত সেবাসমূহকে ডিজিটালাইজড ও স্বয়ংক্রিয় ব্যবস্থাপনার আওতায় এনে দ্রুত ও সহজে নাগরিকের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই এর মূল লক্ষ্য। ‘পেপারলেস অথবা লেস পেপার’ ধারণা বাস্তবায়ন, সময় ও ব্যয় সাশ্রয়, দালালনির্ভরতা বাতিল, জবাবদিহিতা নিশ্চিতকরণ, ক্যাশলেস ভূমি সেবা, অটোমেটেড রেকর্ড হালনাগাদ ব্যবস্থাপনা, অটোমেটেড রেকর্ড হোল্ডিং সমন্বয় এবং শতভাগ অনলাইন পেমেন্ট নিশ্চিত করাই ভূমিসেবা মেলা ২০২৬ এর মূল উদ্দেশ্য।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “ভূমি সেবাকে জনবান্ধব ও হয়রানিমুক্ত করতে সরকার অটোমেশনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এখন ঘরে বসেই ই-নামজারি আবেদন, খতিয়ানের সার্টিফাইড কপি, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ ও মৌজা ম্যাপ সংগ্রহ করা যাচ্ছে। এতে নাগরিকদের সময়, অর্থ ও ভোগান্তি কমেছে।”

তিনি আরও বলেন, “দালালচক্র ও দুর্নীতি বন্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। ভূমি অফিসে কোনো ধরনের অনিয়ম পেলে সরাসরি হটলাইনে অভিযোগ করুন। প্রতিটি অভিযোগ গুরুত্ব দিয়ে সমাধান করা হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট ভূমি ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। সকলের সহযোগিতায় আমরা শতভাগ ডিজিটাল ও স্বচ্ছ ভূমি সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর।”

উল্লেখ্য, ভূমিসেবা মেলা ২০২৬ আগামী ২১ মে পর্যন্ত চলবে। মেলায় ভূমি সংক্রান্ত যেকোনো সেবা তাৎক্ষণিকভাবে গ্রহণ করতে পারবেন সেবাগ্রহীতারা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী

নারায়ণগঞ্জে ‘ভূমিসেবা মেলা-২০২৬’ উপলক্ষে ‘Automated Land Management System’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:১২:৫৮ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬