নারায়ণগঞ্জ ০১:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাসিক ৩ নং ওয়ার্ডে বেপরোয়া ভূমিখেকো বাচ্চু শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে এসপি হাবিবুর রহমানকে পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় নারায়ণগঞ্জ সদর উপজেলায় একযোগে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান যুবলীগ, না যুবদল—রূপগঞ্জে আজিজুল মালুমকে ঘিরে রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিয়ে পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ ডিসি ওয়াজ থেকে ফেরার পথে ডাকাতির মুখে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১২ রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত আড়াইহাজারের যুবদল নেতাকে সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, নেপথ্যে সাবেক কাউন্সিলর বাদলের সহযোগীদের দাবি

রাজধানীর মাল্টিপারপাস প্রতারক আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১
  • ৩০৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : রাজধানীর ১২২/৭ উত্তর শাহজাহানপুর এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মানুষের সঞ্চয়ের অর্থ আত্বসাৎকারী একটি মাল্টিপারপাস প্রতিষ্ঠান মালিককে আটক করেছে র‌্যাব-১০। বুধবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। তার নাম মো: আব্দুল মোতালেব (৫৪)।

আটক আব্দুল মোতালেব শাহজাহানপুর থানার উত্তর শাহজাহানপুর এলাকার বাসিন্দা।

র‌্যাব-জানায়, “শাহজাহানপুর মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড” এর মালিক ও পরিচালক মোঃ আব্দুল মোতালেবের কাছ থেকে ১৫০ টি বিভিন্ন ধরনের সঞ্চয় বই, ৫টি ফাইল, ১২টি অফিস রেজিষ্টার, ১০০ পাতা বিশেষ বিজ্ঞপ্তি, ৩টি মোবাইল ফোন ও নগদ- ১ এক হাজার ২৩৫ টাকা জব্দ করা হয়। তার বাবা একজন ুদ্র ব্যবসায়ী ছিলেন। আব্দুল মোতালেব ২০০৭ সালে মাল্টিপারপাস প্রতিষ্ঠান চালু করেন। দৈনিক, মাসিক কিস্তি ও এফডিআর এর মাধ্যমে টাকা জমা করার বিনিময়ে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে তার প্রতিষ্ঠানে টাকা জমা রাখতে উৎসাহিত করেন।
ভোক্তভূগী গ্রাহকরা জানায়, মোতালেব কয়েক বছর গ্রাহকদের সাথে লেনদেন স্বাভাবিক রাখেন। কিন্তু বিগত ২ বছর ধরে গ্রাহকদের টাকা পরিশোধে তালবাহনা শুরু করে। এরপর অফিসের কার্যক্রম বন্ধ করে আত্মগোপনে চলে যায়। এধরণের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নাসিক ৩ নং ওয়ার্ডে বেপরোয়া ভূমিখেকো বাচ্চু

রাজধানীর মাল্টিপারপাস প্রতারক আটক

আপডেট সময় : ০১:২১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১