নারায়ণগঞ্জ ১১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির সিদ্ধিরগঞ্জে চুনের সাথে রাসায়নিক বর্জ্য মিশাচ্ছে মুনাফাখোর ব্যবসায়ীরা রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক নারায়ণগঞ্জ জেল কর্তৃপক্ষের কাছে জিম্মি বন্দিরা অর্থিক বাণিজ্যের অভিযোগ নারায়ণগঞ্জ আদর্শ মহিলা আলিম মাদরাসায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ আড়াইহাজারে কবি নজরুল কলেজের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা ঐক্য-শৃঙ্খলা ও কার্যক্রম জোরদারে রিয়াদে বাপ্রসাফের গুরুত্বপূর্ণ সভা রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জ বন্ধ কারখানায় মিললো নিরাপত্তাকর্মীর মৃতদেহ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ১৬৩ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দীর্ঘদিন বন্ধ থাকা একটি পোশাক কারখানার ভেতর থেকেনিরাপত্তাকর্মীর মৃতদেহ উদ্ধার। শনিবার (৪ এপ্রিল) বিকেলে সানারপাড়ের কান্দাপাড়া এলাকায় অবস্থিত ‘টিএফ ফ্যাশন’ নামের কারখানাটি থেকে মো. জসীম উদ্দীন (৪২)-এর মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত জসীম উদ্দীন কুমিল্লার মুরাদনগর উপজেলার বাসিন্দা এবং মৃত আবদু মিয়ার ছেলে।

স্থানীয়দের ভাষ্য, প্রতিদিনের মতো দায়িত্বে থাকলেও হঠাৎ করেই অস্বাভাবিক নীরব হয়ে যায় কারখানাটি। দুপুর গড়িয়ে গেলেও প্রধান ফটকে বারবার কড়া নাড়ার পরও কোনো সাড়া না মেলায় সন্দেহ দানা বাঁধে।
পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। ঘটনাস্থলে পৌঁছে একটি ইউনিট জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে এবং মশারির ভেতর থেকে জসীমের নিথর দেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শুক্রবার রাত থেকে শনিবার দুপুরের মধ্যবর্তী কোনো এক সময়ে তার মৃত্যু হয়েছে। তবে এটি স্বাভাবিক মৃত্যু, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—তা নিয়ে ধোঁয়াশা কাটেনি এখনো।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল জানান, মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী

সিদ্ধিরগঞ্জ বন্ধ কারখানায় মিললো নিরাপত্তাকর্মীর মৃতদেহ

আপডেট সময় : ০৭:৪৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬