নারায়ণগঞ্জ ০৮:০৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার

সিদ্ধিরগঞ্জের ভূমীপল্লীতে ১১ ভবন মালিককে দশ লাখ টাকা জরিমানা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৬:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১
  • ২৫৩ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :সিদ্ধিরগঞ্জের আটি ভূমিপল্লী এলাকায় অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর ভ্রাম্যমান আদালত। অভিযানে এগারোটি বহুতল ভবন মালিককে ১০ লাখ টাকা জরিমানা ও পাঁচটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে । বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুর একটা থেকে বিকেল তিনটা পর্যন্ত রাজউকের নিজস্ব নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুন এর নেতৃত্বে এঅভিযান চালানো হয়।

জানা গেছে, অটি এলাকায় পরিত্যাক্ত সরকারি প্রায় কয়েক একর জমি নিজেদের নামে কাগজপত্র করে নেয় ভূমিমন্ত্রনালয়ের কর্মকর্তারা। সেখানে প্লট করে গড়ে তুলা হয় ভূমীপল্লী। এখানে প্রায় দেড়শতাধিক বিলাসবহুল বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। নির্মাণাধিন রয়েছে আরো অনেক ভবন। অধিকাংশই ভবনের মালিক সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা। রাজউক সূত্র জানায়, প্রতিটি ভবনই নির্মাণ করা হয়েছে ইমরত বিধিমালা অমান্য করে। নকশা অনুযায়ী যে পরিমাণ জায়গা ছাড়ার কথা তা ছাড়েনি জমির মালিকরা। তাছাড়া অনেকই ছয় তলার অনুমোদন নিয়ে করেছে নয় তলা।

এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুন গণমাধ্যমে কোন বক্তব্য দিতে রাজি হননি। তবে রাজউকের অথরাইজড অফিসার শেখ মুহাম্মদ এহসানুল ইমাম বলেন, ইমারত বিধিমালা আইনে এগারোটি ভবন মালিককে জরিমানা করা হয়েছে। নগদ আদায় হয়েছে দশ লাখ টাকা। এছাড়া তিনি কিছু বলেননি।

তবে ইমারাত বিধিমালা অমান্য করে ভবন নির্মাণের কোন নোটিশ না দিয়ে আকস্মিক অভিযান করায় ক্ষোভ প্রকাশ করেছেন ভবন মালিকরা। হঠাৎ এসে এক থেকে দুই লাখ টাকা করে জরিমানা করায় তাৎক্ষনিক পরিশোধ করা সম্ভব হয়নি অনেক মালিকের। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় ভবনের ভাড়াটিয়ারা পড়েছে দুর্ভোগে। দুই ভবন মালিককে দুই লাখ করে ৪ লাখ আর ছয় ভবন মালিককে এক লাখ করে ৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এক ভবন মালিক জরিমানার টাকা দিতে পারেননি বলে জানা গেছে।
অভিযানে রাজউক জোন আট নারায়ণগঞ্জ আঞ্চলিক অফিসের বর্মকর্তা ও বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জের ভূমীপল্লীতে ১১ ভবন মালিককে দশ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ১০:৩৬:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১