নারায়ণগঞ্জ ০৭:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রচণ্ড রৌদ্রের প্রখরতায় পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ সর্ব মহলে প্রশংসিত শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান উৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর মানববন্ধন কাশিপুর কল্যাণী খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ খাল পুনঃখনন শুরু, তৎপর সদর উপজেলা প্রশাসন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি: ফতুল্লার সুন্দরবন রেস্তোরাঁর মালিক গ্রেপ্তার ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে ডিসি মো:রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ২ কোটি টাকা চাঁদার দাবিতে নির্মাণ সামগ্রী লুটের অভিযোগ যুবদল নেতার ২০ হাজার ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী আহত সাংবাদিককে দেখতে আর্থিক সহায়তা নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের

অলিম্পিকে বোনের পর স্বর্ণ জিতলেন ভাই!

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১
  • ৩৫৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : জাপানের টোকিওতে চলছে অলিম্পিক। এবারের আসরে রেকর্ড গড়লেন জাপানি দুই ভাইবোন। বোনের পরপরই স্বর্ণ জিতলেন ভাই!

মেয়েদের জুডোতে ৫২ কেজি ওজন শ্রেণিতে ফরাসি আমানদিন বুশারকে হারিয়ে স্বর্ণ জেতেন জাপানের উতা আবে। কিছুক্ষণ পরই ছেলেদের ৬৬ কেজিতে সোনা জেতেন তার বড় ভাই হিফুমি আবে। ফাইনালে জর্জিয়ার ভাঝা মার্গভেলাশভিলিকে হারানোর পর মজা করে হিফুমি বলেছেন, “আমার ছোট বোন স্বর্ণ জিতেছে। বড় ভাই হয়ে আমি কিভাবে হারতে পারি?”

অলিম্পিকের একই আসরে এর আগে কখনও একসঙ্গে সোনা জেতেননি কোনও ভাইবোন। এবার সেই কীর্তিই গড়লেন উতা ও হিফুমি আবে।

তিন বছর আগে জুডোর বিশ্ব চ্যাম্পিয়নশিপে একই দিনে স্বর্ণ জিতেছিলেন এই দুই ভাইবোন। তবে এবার ৬৬ কেজিতে জাপানের বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জশিরো মারুইয়ামার কাছে অলিম্পিকে জায়গা একপ্রকার হারিয়ে ফেলেছিলেন হিফুমি। পরে জাপানের জুডোর ইতিহাসে প্রথমবারের মতো একটি চার মিনিটের বাছাই ম্যাচ জিতে জায়গা পান অলিম্পিকে।

ছয়টি করে স্বর্ণ নিয়ে অলিম্পিকের দ্বিতীয় দিন শেষ করেছে চীন। স্বাগতিক জাপান পাঁচটি আর ফেভারিট যুক্তরাষ্ট্রের স্বর্ণ চারটি। মেয়েদের ৪ গুণিতক ১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে ৩ মিনিট ২৯.৬৯ সেকেন্ডে নতুন বিশ্বরেকর্ড গড়ে স্বর্ণ জিতেছেন অস্ট্রেলিয়ার কেইট ক্যাম্পবেল, ব্রন্টি ক্যাম্পবেল, মেগ হ্যারিস ও এমা ম্যাককিওন। ডাইভিংয়ে মেয়েদের সিনক্রোনাইজড ৩ মিটার স্প্রিংবোর্ডে স্বর্ণ জিতেছেন চীনের শি তিংমাও ও ওয়াঙ্গ হান। অলিম্পিকে শিয়ের এটা তৃতীয় স্বর্ণ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

প্রচণ্ড রৌদ্রের প্রখরতায় পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ সর্ব মহলে প্রশংসিত

অলিম্পিকে বোনের পর স্বর্ণ জিতলেন ভাই!

আপডেট সময় : ০৬:০৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১