নারায়ণগঞ্জ ১১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও! ভিশন ২০৩০-এর সুযোগে সৌদিতে সফল বাংলাদেশি উদ্যোক্তা, দেশে বিনিয়োগের আহ্বান নারায়ণগঞ্জে প্রথমবারের মত নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভায় অনুষ্ঠিত সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের নারায়ণগঞ্জের রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি অন্য জেলার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত: ডিসি মো :রায়হান কবির নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান নারায়ণগঞ্জে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৫ জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ

২৬ দেশে নতুন ভ্যারিয়েন্ট বি১.৬২১, ব্রিটেনে আক্রান্ত ১৬

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩০:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১
  • ৩৮৭ বার পড়া হয়েছে

হেল্থ ডেস্ক : করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়্যান্ট ইতোমধ্যেই পুরো বিশ্ব জুড়ে সংক্রমণ ছড়াচ্ছে। এই পরিস্থিতিতে ব্রিটেনে আরও একটি ভ্যারিয়্যান্টের সন্ধান মিলল। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় যার নাম বি১.৬২১। ব্রিটেনে এখনও পর্যন্ত এই ভ্যারিয়েন্টের কারণে ১৬ জন আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। যদিও সে দেশের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, পুরো বিষয়টি এখনও গবেষণার পর্যায়ে রয়েছে।

ব্রিটেন ছাড়াও যুক্তরাষ্ট্র, পর্তুগাল, জাপান, সুইৎজারল্যান্ডে এই ভ্যারিয়েন্টের সন্ধান পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বি১.৬২১ ভ্যারিয়েন্টের খোঁজ প্রথম কলম্বিয়ায় পাওয়া গিয়েছিল গত জানুয়ারি মাসে। তারপর থেকে এখনও পর্যন্ত তা বিশ্বের ২৬টি দেশে ছড়িয়ে পড়েছে।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৫১ লাখ ৯৯ হাজার ৪৬৫ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ২৬ হাজার ৭৬২ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ১৪ লাখ ৯ হাজার ৬৩৯ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ২০ হাজার ৯৯৬ জনের।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় এক কোটি ৯৬ লাখ ৮৮ হাজার ৬৬৩ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৪৯ হাজার ৯৯৯ জনের।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২

২৬ দেশে নতুন ভ্যারিয়েন্ট বি১.৬২১, ব্রিটেনে আক্রান্ত ১৬

আপডেট সময় : ০৫:৩০:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১