নারায়ণগঞ্জ ০৫:২১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গুমুক্ত নগর গড়ার আহ্বান ডিসির জেলাবাসীর দাবি এসপি শুধু বস্তিতে নয়,অপরাধীদেরপৃষ্ঠপোষক ও গডফাদারদেরও ধরতে হবে সোনারগাঁয়ে মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড, সংশোধনের জন্য কুরআন শরীফ প্রদান নবাগত এসপির কাছে যানজট,ছিনতাই,চাঁদাবাজ মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে দৃশ্যমান পরিবর্তন চান নারায়ণগঞ্জবাসী কাঁচপুর-ইলিশা ফেরি চালু, বাড়ছে দক্ষিণাঞ্চলের যোগাযোগের সম্ভাবনা ডেঙ্গু প্রতিরোধে সদরে উপজেলার ১৫৮ স্কুলের শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে চোরাই মোবাইলসহ গ্রেফতার – ২ আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় সোনারগাঁয়ে মাদকের আস্তানায় পুলিশের হানা উদ্ধার গাঁজা-ইয়াবা, আটক ৩০ রূপগঞ্জে মাদকের অপরাধে ১৯ জনকে বিনাশ্রম কারাদণ্ড

নাসিকের ড্রেন নির্মাণ করতে গিয়ে স্কুলের দেয়াল ধসে নিহত ২

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১
  • ৩৫০ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি :

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) বন্দরে সড়কে ড্রেন নির্মাণ কাজ করার সময় একটি সরকারী প্রাথমি বিদ্যালয়ের দেয়াল ধ্বসে পড়ে তিন শ্রমিক আহত হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে দুই শ্রমিকের মৃত্যু হয়।

মঙ্গলবার (১৩ জুলাই) দুপুর ১টায় বন্দরের উত্তর লক্ষনখোলা এলাকায় দেয়াল ধসে নির্মাণ কাজে নিয়োজিত তিন শ্রমিক আহত হলে প্রথমে তাদের বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের অবস্থা গুরুতর হলে জরুরী বিভগের চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

আহত শ্রমিকরা হলো হৃদয় (৩০), মিম (৩৬) ও দুলালী (৩৫)।

ড্রেন নির্মাণ কাজে নিয়োজি জাহেদা নামের নারী শ্রমিক জানিয়েছেন, সকাল থেকে তারা ১০ জন শ্রমিক ড্রেন নির্মাণেরর কাজ করছিল। দুপুর ১ টার দিকে ড্রেনের পাশে উত্তর লক্ষনখোলা সরকারারী প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর দেয়াল ধসে পড়ে। এসময় হৃদয়, মিম ও দুলালী নামের তিন শ্রমিক আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।

এ ব্যাপারে সোনারগঁাও রূপগঞ্জ এলাকার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক তানহারুল ইসলাম জানিয়েছেন, আহত তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এখন ধ্বসে পড়া দেয়ালটি উদ্ধারের কাজ করা হচ্ছে।

এ ব্যাপারে বন্দর থানার পরিদর্শক দিপক চন্দ্র সাহা জানিয়েছেন, উত্তর লক্ষন খোলা এলাকায় সড়কে ড্রেন নির্মান কাজ করছিল রাসেল নামের এক ঠিকাদার। আহত তিন শ্রমিকের মধ্যে একজন পুরুষ ও একজন নারী শ্রমিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে। এখনো নিহতদের পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ তদন্ত করছে। নির্মাণাধীন ঠিকাদার প্রতিষ্ঠানের কোন অবহেলায় বা ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনো কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গুমুক্ত নগর গড়ার আহ্বান ডিসির

নাসিকের ড্রেন নির্মাণ করতে গিয়ে স্কুলের দেয়াল ধসে নিহত ২

আপডেট সময় : ১২:৩২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১