নারায়ণগঞ্জ ০৫:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিকালে যুবক আটক, আহত দুই প্রেস ক্লাবের সাথে মতবিনিময়ে মাদক, যানজট ও কিশোর গ্যাং নির্মূলে সহযোগিতা চাইলেন পুলিশ সুপার হাবিবুর রহমান মানসম্মত শিক্ষা নিশ্চিতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকার তাগিদ দিলেন জেলা প্রশাসক সোনারগাঁয়ে পুলিশের সাঁড়াশি অভিযান, মাদক-ধর্ষণ-ছিনতাই সহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯ সোনারগায়ে কথিত ডাক্তারের ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, চিকিৎসকের কারাদণ্ড রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৪ জন গ্রেফতার, ১২৫ পিস ইয়াবা উদ্ধার আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক, কিশোর গ্যাং ও যানজট নিরসনে অটোরিকশা নিয়ন্ত্রণে কঠোর নির্দেশ সরকারি সেবা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী কর্মসূচি ‘A Day in A Office’অনুষ্ঠিত আড়াই হাজার মসজিদের ভিতর থেকে উদ্ধার হল পুলিশের লুট হাওয়া পিস্তল

ফতুল্লায় ইন্টারনেট ব্যবসায়ীকে মারধর লুটপাট ব্যবস্থা নিচ্ছেনা পুলিশ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৬:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১
  • ৯০৯ বার পড়া হয়েছে

ফতুল্লা প্রতিনিধি : ফতুল্লার ভুইগড় এলাকায় ইন্টারনেট ব্যবসায়ীকে মারধর, লুটপাট ও মোটরসাইকেল ভাংচুর ঘটনায় থানায় লিখিত অভিযোগ করলেও আইনগত ব্যবস্থা নিচ্ছেন না পুলিশ। ঘটনার চারদিন গত হলেও পুলিশ মামলা রুজু ও হামলাকারিদের গ্রেপ্তার না করায় অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ভুইগড় এলাকায় দীর্ঘ দিন ধরে ইন্টারনেটের ব্যবসা করে আসছে মো: রুবেল। স্থানীয় একটি সন্ত্রাসী চক্র রুবেলের ব্যবসা ছিনিয়ে নিতে বিভিন্ন হুমকি ধমকি দিয়ে আসছে। এরই অংশহিসেবে গত ৭ জুলাই সন্ধ্যা ৭ টার দিকে নূর আলম মোবাইল ফোনে রুবেলের কর্মচারী নূরুজ্জামানকে জানায় ইন্টারনেটের তার কে বা কারা কেটে ফেলেছে তা ঠিককরে দিতে কবরস্থান এলাকায় যেতে বলে। নূরুজ্জামান সরল বিশ্বাসে সেখানে গেলে সঙ্গবদ্ধ একটি সন্ত্রাসী দল আকস্মিক হামলা চালিয়ে লোহার রড দিয়ে এলোপাথারী মারধর করতে থাকে। তখন ইন্টারনেট ব্যবসায়ী রুবেল মিয়া এগিয়ে গেলে হামলাকারিরা তাকেও বেধরক মারধর করে। এসময় নূরুজ্জামের সাথে থাকা ইন্টারনেটের বিল উত্তোলনের নগদ ২০ হাজার ও রুবেলের কাছে থাকা নগদ ৫০ হাজার টাকা ও দুইজনের দুইটি স্মার্ট মোবাইল ফোন যার মূল্য ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পাশাপাশি একটি মোটরসাইকেল ভাঙচুর করে। মারধরে নুরুজ্জামান গুরুতর আহত হয়। তার হাত পা ভেঙে যায়। এসময় তাদের টাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারিরা বিভিন্ন হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীরা নুরুজ্জামানকে উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নিয়ে যায়।

এঘটনায় ভুইগড় বাসস্ট্যান্ড সংলগ্ন মো: নুরুল হকের ছেলে নুরুজ্জামান(২০) বাদী হয়ে ভুইগড় কবরস্থান এলাকার নূর ইসলামের ছেলে নূর আলম(৪০), জাহিদুল (২৮), নুর আলম(১৯) পিতা অজ্ঞাত, মাহাবুব(২০) পিতা অজ্ঞাত, রঘুনাথপুর এলাকার মৃত রহিমের ছেলে রনি(২২), শরীফ(২০) পিতা অজ্ঞাত, ইমন (২১) পিতা অজ্ঞাত ও রাব্বি (২২) পিতা অজ্ঞাত এই আটজনের নাম উল্লেখ ও আরো ২০/২২ জনকে অজ্ঞাত আসামি করে ফতুল্লা থানায় লিখিত অভিযোগ করেন। থানার এই আব্দুর রাজ্জাক অভিযোগের তদন্ত কর্মকর্তা নিযুক্ত হন।
বাদী জানায়, ঘটনার চার দিন গত হলেও পুলিশ মামলা রুজু করছেনা। ফলে বিবাদীরা প্রতিনিয়তই হুমকি প্রদান করছে। এমনকি প্রাণনাশের হুমকিও দিচ্ছে। তাই ভয়ে চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন।
এবিষয়ে এসআই আব্দুর রাজ্জাকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফতুল্লা থানার ওসি রকিবুজ্জামান জানান, বিষয়টি দেখছি। ঘটনা সত্য হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিকালে যুবক আটক, আহত দুই

ফতুল্লায় ইন্টারনেট ব্যবসায়ীকে মারধর লুটপাট ব্যবস্থা নিচ্ছেনা পুলিশ

আপডেট সময় : ১১:২৬:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১