নারায়ণগঞ্জ ০২:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সোনারগাঁয়ে মাদক ও ধর্ম আবমাননাসহ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-৮ রূপগঞ্জে পাউবো কর্মকর্তার দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অভিযান প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সদর উপজেলা প্রশাসন নারায়ণগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও ৫০ বন্দিকে গার্মেন্টস কর্মে প্রশিক্ষণ নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮ আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু রিয়াদে বাপ্রসাফের সাংস্কৃতিক সন্ধ্যা : গান-কবিতা-আবৃত্তিতে প্রবাসী সাংবাদিক ও বাংলাদেশিদের মিলনমেলা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে অপহরণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১১ ডিআইটিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আরএফএল ‘ডেইলি শপ’

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে সিনহা শ্রমিকদের অবরোধ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৭:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১
  • ৩৪৬ বার পড়া হয়েছে

সোনারগাঁ প্রতিনিধি ঃ সোনারগাঁ উপজেলার কাঁচপুরে মহাসড়ক অবরোধ করেছেন ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের শ্রমিকেরা। আজ(আট জুলাই) বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা থেকে কাঁচপুর সেতুর ঢালুতে প্রতিবন্ধক দিয়ে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক দুটি অবরোধ করে রেখেছেন তাঁরা।

অবরোধের কারণে কাঁচপুর সেতু থেকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক ব্যবহার করে যেসব পণ্যবাহী যানবাহন যাতায়াত করছে, সেসব যানবাহনের কারণে সেতুর দুই পাশে ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

মহাসড়ক অবরোধে অংশ নেওয়া ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের শ্রমিক সাজ্জাদ হোসেন নাজমা বেগম ও রিনা আক্তার অভিযোগ করেন, চার মাস ধরে তাঁরা বেতন–ভাতা পাচ্ছেন না। কারখানাটি বর্তমানে বন্ধ আছে। মালিকপক্ষ বিভিন্ন সময় বেতন দেওয়ার আশ্বাস দিলেও তারা তাদের প্রতিশ্রুতি রাখছে না। বেতন–ভাতা পরিশোধ না করা হলে তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।
কাঁচপুর সেতু এলাকায় সকাল সাড়ে আটটায় সরেজমিনে দেখা যায়, কাঁচপুর সেতুর ঢালুতে ও কাঁচপুর সেতুর ওপর শ্রমিকেরা অবরোধ করায় কোনো ধরনের যানবাহন চলতে পারছে না। এমনকি রোগী পরিবহনের জন্য অ্যাম্বুলেন্সকেও তাঁরা ছাড় দিচ্ছেন না। অ্যাম্বুলেন্সে বসে থাকা অনেক রোগীর স্বজনদের কান্নাকাটি করতে দেখা যায়।

কুমিল্লা শহর থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের চালক সুবাহান বলেন, ‘দেড় ঘণ্টা ধরে মুমূর্ষু রোগী নিয়ে কাঁচপুর সেতুর নিচে বসে আছি। অবরোধকারীদের অনেক অনুরোধ করার পরও আমার অ্যাম্বুলেন্স ঢাকায় যেতে দিচ্ছেন না।’

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা দুটি মহাসড়ক অবরোধ করেছে। তাঁদের বুঝিয়ে অবরোধ তোলার চেষ্টা চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে সিনহা শ্রমিকদের অবরোধ

আপডেট সময় : ০৭:৫৭:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১