নারায়ণগঞ্জ ০৪:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাসিক ৩ নং ওয়ার্ডে বেপরোয়া ভূমিখেকো বাচ্চু শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে এসপি হাবিবুর রহমানকে পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় নারায়ণগঞ্জ সদর উপজেলায় একযোগে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান যুবলীগ, না যুবদল—রূপগঞ্জে আজিজুল মালুমকে ঘিরে রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিয়ে পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ ডিসি ওয়াজ থেকে ফেরার পথে ডাকাতির মুখে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১২ রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত আড়াইহাজারের যুবদল নেতাকে সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, নেপথ্যে সাবেক কাউন্সিলর বাদলের সহযোগীদের দাবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ ৪

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৫:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১
  • ২৯৭ বার পড়া হয়েছে

সোনারগাঁ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আল নূর পেপার মিলে গ্যাসের রাইজার বিস্ফোরণে ৪ জন দগ্ধ হয়েছেন। তারা হলেন- মুস্তাক আহমেদ (৪২),আসাদুজ্জামান (৩২), মো. ফারুক (৪৫) ও তোফিজুল (৫০)।

রোববার (৪ জুলাই) দিবাগত রাত ২টায় তাদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক তানহারুল ইসলাম জানান, রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দগ্ধদের ঢাকায় পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, নারায়ণগঞ্জ থেকে গ্যাস লাইন লিকেজ বিস্ফোরণে দগ্ধ চারজন আমাদের এখানে এসেছেন। তাদের মধ্যে মুস্তাক আহমেদ ৭৮ শতাংশ, আসাদুজ্জামান ৭৫ শতাংশ, ফারুক ৫ শতাংশ ও তোফিজুল ৬৮ শতাংশ দগ্ধ হয়েছেন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নাসিক ৩ নং ওয়ার্ডে বেপরোয়া ভূমিখেকো বাচ্চু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ ৪

আপডেট সময় : ০৮:৩৫:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১