নারায়ণগঞ্জ ০৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১৬ জন গ্রেপ্তার বন্দরের বিভিন্ন সরকারি দপ্তর ও থানা পরিদর্শন করলেন ডিসি রায়হান কবির রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিকালে যুবক আটক, আহত দুই প্রেস ক্লাবের সাথে মতবিনিময়ে মাদক, যানজট ও কিশোর গ্যাং নির্মূলে সহযোগিতা চাইলেন পুলিশ সুপার হাবিবুর রহমান মানসম্মত শিক্ষা নিশ্চিতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকার তাগিদ দিলেন জেলা প্রশাসক সোনারগাঁয়ে পুলিশের সাঁড়াশি অভিযান, মাদক-ধর্ষণ-ছিনতাই সহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯ সোনারগায়ে কথিত ডাক্তারের ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, চিকিৎসকের কারাদণ্ড রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৪ জন গ্রেফতার, ১২৫ পিস ইয়াবা উদ্ধার আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক, কিশোর গ্যাং ও যানজট নিরসনে অটোরিকশা নিয়ন্ত্রণে কঠোর নির্দেশ

সবুজবাগে একটু বৃষ্টিতেই বাড়িঘরে হাঁটুপানি,চরম দুর্ভোগ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১
  • ৩৩৭ বার পড়া হয়েছে

সবুজবাগে একটু বৃষ্টিতেই বাড়িঘরে হাঁটুপানি,চরম দুর্ভোগ

ফতুল্লা প্রতিনিধি ঃ    নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সবুজবাগ এলাকাবাসীর যেন দুর্ভোগের শেষ নেই। এলাকার ড্রেন গুলো সরু হওয়ার কারণে সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এমন দুর্ভোগের বিষয়টি বারবার মেম্বারের হস্তক্ষেপ কামনা করে ও প্রতিকার পায়নি ভুক্তভোগী এলাকাবাসী। শনিবার বিকেলে সরেজমিনে গিয়ে এমন চিত্র পরিলক্ষিত হয়।
ভুক্তভোগী এলাকাবাসীর ক্ষোভ প্রকাশ করে জানান, নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের এলাকার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। বারবার স্থানীয় জনপ্রতিনিধিদের শরণাপন্ন হলেও কোনো প্রতিকার মেলেনি। বিশেষ করে দুর্ভোগের কারণ হচ্ছে এই সরু ড্রেন,যার কারনে সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। ছোট ছোট বন্যায় কবলিত এই এলাকায় মানুষের বাড়িঘরে পানি প্রবেশ করে। সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে । একদিকে লকডাউন আর অন্যদিকে মানুষের এমন দুর্ভোগ। পানি নিষ্কাশনের তেমন কোনো ব্যবস্থা নেই। বন্যার পানির কারনে নারায়ণগঞ্জ ফতুল্লার ৯ নং ওয়ার্ডে প্রায় ১০ হাজার লোকের দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে।এলাকায় অল্প বৃষ্টিতে বন্যার পানি বেরে যাওয়ার ফলে উল্লেখিত এলাকায় মানুষের মাঝে নিরাপদ পানির অভাব দেখা দিয়েছে । এই বন্যার মধ্যে ও নিরাপদ পানি সংগ্রহের জন্য এলাকাবাসীকে নানা জায়গায় ছুটোছুটি করতে দেখা গেছে।এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়ন এর জনপ্রতিনিধির হস্তক্ষেপ কামনা করছি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১৬ জন গ্রেপ্তার

সবুজবাগে একটু বৃষ্টিতেই বাড়িঘরে হাঁটুপানি,চরম দুর্ভোগ

আপডেট সময় : ০৫:২৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১