নারায়ণগঞ্জ ০১:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সোনারগাঁয়ে মাদক ও ধর্ম আবমাননাসহ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-৮ রূপগঞ্জে পাউবো কর্মকর্তার দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অভিযান প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সদর উপজেলা প্রশাসন নারায়ণগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও ৫০ বন্দিকে গার্মেন্টস কর্মে প্রশিক্ষণ নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮ আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু রিয়াদে বাপ্রসাফের সাংস্কৃতিক সন্ধ্যা : গান-কবিতা-আবৃত্তিতে প্রবাসী সাংবাদিক ও বাংলাদেশিদের মিলনমেলা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে অপহরণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১১ ডিআইটিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আরএফএল ‘ডেইলি শপ’

বন্দরে  কিশোর গ্যাং কোপাল এক তরুণকে

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৬:২৮ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১
  • ৩১৬ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ- নারায়ণগঞ্জে বন্দরে এক তরুণকে বাড়ির রাস্তা থেকে ডেকে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা।

গতকাল (শুক্রবার) রাত ৮ টার দিকে নাসিক ২২ নং ওয়ার্ডে খানবাড়ি এলাকার কুতুব উদ্দিন খানের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

আহত মো. নাঈম (১৮) নাসিক ২৩ নং ওয়ার্ডের একরামপুর এলাকার তাওলাদ মিয়ার ছেলে। পরিবারের লোকজন তাঁকে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জের ধরে গতকাল শুক্রবার রাত ৮ টার দিকে একরামপুর এলাকার বারেক মিয়ার ছেলে লিমন বাড়ির সামনের রাস্তা থেকে নাঈম কে ডেকে নেয়। তারপর সেখান থেকে কিশোর গ্যাংয়ের একদল সদস্য তাকে জোড় করে নাসিক ২২ নং ওয়ার্ডের খানবাড়ি এলাকার কুতুব উদ্দিন খানের বাড়ির সামনে নিয়ে বন্দর রাজবাড়ি এলাকার কিশোর গ্যাং লিডার আল-রাব্বির নেতৃত্বে ১০-১২ জন কিশোর মিলে নাঈমের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হাত, কবজি, পিঠ, পা, হাতের তালুসহ বিভিন্ন স্থানে জখম করে এবং পিটিয়ে বাম হাত ভেঙে দেয়। এবং ১০ হাজার টাকা মূল্যের ১ টি স্মার্ট ফোন ও ২ হাজার টাকা ছিনিয়ে নেয়।

এ সময় নাঈমের আর্তচিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। তার আগেই কিশোর গ্যাংয়ের সদস্যরা নাঈমকে রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

নাঈমের সহপাঠীরা জানান, তাদের বন্ধুকে বাড়ির সামনে থেকে ডেকে নিয়ে নির্মমভাবে কুপিয়ে রক্তাক্ত করে অর্ধমৃত অবস্থায় রাস্তার ওপর ফেলে যায়। পরে খবর পেয়ে তাঁরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

নাঈমের মা জানান, নাঈমকে তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়েছিলেন। সেখানে চিকিৎসকেরা তাঁর কাটা-ছেঁড়া সেলাই করে দেন। এরপর বাম হাতের ভাঙা কয়েকদিনপর অস্ত্রোপচার করার কথা জানিয়ে তাঁদের আপাতত বাড়িতে ফিরে যেতে বলেন। এরপর ছেলেকে নিয়ে তাঁরা বাড়ি ফিরে আসেন।

এ ঘটনায় বন্দর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

বন্দরে  কিশোর গ্যাং কোপাল এক তরুণকে

আপডেট সময় : ০১:৩৬:২৮ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১