নারায়ণগঞ্জ ০৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সোনারগাঁয়ে মাদক ও ধর্ম আবমাননাসহ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-৮ রূপগঞ্জে পাউবো কর্মকর্তার দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অভিযান প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সদর উপজেলা প্রশাসন নারায়ণগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও ৫০ বন্দিকে গার্মেন্টস কর্মে প্রশিক্ষণ নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮ আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু রিয়াদে বাপ্রসাফের সাংস্কৃতিক সন্ধ্যা : গান-কবিতা-আবৃত্তিতে প্রবাসী সাংবাদিক ও বাংলাদেশিদের মিলনমেলা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে অপহরণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১১ ডিআইটিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আরএফএল ‘ডেইলি শপ’

সদর ইউএনও সাথে শুভেচ্ছা ও মতবিনিময় মুক্তিযোদ্ধাদের

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১
  • ৩২৩ বার পড়া হয়েছে

ফতুল্লা প্রতিনিধি :

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা জহুরার সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন মুক্তিযোদ্ধারা। বৃহস্পতিবার (১০ জুন) বিকেল সাড়ে তিনটায় উপজেলা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এই আয়োজন করা হয়। এ সময় মুক্তিযোদ্ধাদের মাঝে শুভেচ্ছা উপহার হিসেবে মাস্ক প্রদান করেন ইউএনও আরিফা জহুরা।

সভায় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অ্যাড. নুরুল হুদা, সদর উপজেলার কমান্ডার শাহ্জাহান ভূঁইয়া জুলহাস, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান সাউদ প্রমুখ।

উপস্থিত মুক্তিযোদ্ধারা সদর ইউএনও আরিফা জহুরার কাছে সমাজের নানা সমস্যার কথা তুলে ধরেন। ভূমিহীন মানুষদের সহযোগিতার দাবি জানান। পরিপ্রেক্ষিতে সবসময় মুক্তিযোদ্ধাদের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন সদর ইউএনও। তিনি বলেন, ‘আমি নিজে একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। ১৯৭১ সালে আপনারা স্বাধীনতা সংগ্রামে ঝাপিয়ে পড়েছেন বলেই এদেশ শত্রুমুক্ত হয়েছে। যেকোনো সময় মুক্তিযোদ্ধারা আমাকে পাশে পাবেন।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সদর ইউএনও সাথে শুভেচ্ছা ও মতবিনিময় মুক্তিযোদ্ধাদের

আপডেট সময় : ০৭:৪৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১