নারায়ণগঞ্জ ০৬:২৩ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা পূজা উদযাপন কমিটি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময় ফতুল্লা পাইলটে স্কুলে জিপিএ-৫ পাওয়া ৪৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বাজারে সিন্ডিকেটের অস্তিত্ব যাতে না থাকে সেই লক্ষ্যে কাজ করছে সরকার-খাদ্যমন্ত্রী আফরোজা খানম শিশু অধিকার দিবস উদযাপনে নারায়ণগঞ্জে ভার্চুয়ালি আলোচনায় প্রধানমন্ত্রী শহরে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তায় ২২ জন ভলান্টিয়ারের কার্যক্রমের শুভ উদ্বোধন নারায়ণগঞ্জ সদরে ৬ষ্ঠ কাব ক্যাম্পুরীর হতে যাচ্ছে : ৭০ স্কুলের শিক্ষার্থীর অংশগ্রহণ নারায়ণগঞ্জে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত,এই পদোন্নতি আপনাদের সততা, শৃঙ্খলা, দক্ষতা ও পেশাদারিত্বের মূল্যায়ন : এসপি ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে নারায়ণগঞ্জে টাস্কফোর্স কমিটির সভা রূপগঞ্জে জামায়াত ইসলামী ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ২৫

রূপগঞ্জে ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট, ফঁাকা গুলিবর্ষণ, পুলিশ মোতায়েন

রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগ থেকে নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ তোফায়েল আহমেদ আলমাছের মাছিমপুর গ্রামের বাড়িতে গত ২৮ মে শুক্রবার রাত পৌনে ৮টায় বিএনপির সমর্থিত সন্ত্রাসীরা হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট ও ফঁাকা গুলিবর্ষণ করেছে। ১০০/১২০ সদস্যের একদল সন্ত্রাসী রাম দা, চাপাতি, শাবল, লোহার রড, এসএস পাইপ ও আগ্নেয়াস্ত্র সহ এ হামলা চালায়। হামলাকারীরা ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছের বড় ভাই রোমান মিয়ার বসত ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে ৩ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়।

এক পর্যায়ে বাড়ির লোকজনের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছু্ঁটে আসলে সন্ত্রাসীরা ফঁাকা গুলিবর্ষণ করতে করতে পালিয়ে যায়। সন্ত্রাসীরা ফিরে যাওয়ার সময় চেয়ারম্যান আলমাছের সমর্থক যুবলীগ নেতা মাছিমপুর গ্রামের দেলোয়ার হোসেন ও আশু মিয়ার বাড়িতে সন্ত্রাসীরা হামলা চালায়। হামলাকারীরা ভাংচুর চালিয়ে তাদের সাড়ে তিন লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়।

উক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে পিতা-পুত্র হত্যা, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, বিস্ফোরক, মারামারি, সন্ত্রাসী, নারী নির্যাতন সহ রূপগঞ্জ থানায় ২০/২২ টি মামলা রয়েছে। সন্ত্রাসীরা এতই প্রভাবশালী যে বিএনপি করেও অবাধে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ প্রতিবাদ করেও কোন ফল পাচ্ছে না।

এ ঘটনায় শুক্রবার রাত ৯টায় আলহাজ্ব মোঃ তোয়ায়েল আহমেদ আলমাছ চেয়ারম্যানের বাড়িতে রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) এইচ এম জসীদউদ্দিনের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। শুক্রবার রাত সাড়ে ১২ টায় সন্ত্রাসীরা দলবদ্ধ হয়ে আবারো আলমাছের বাড়িতে হামলা চালায়। এ সময় পুলিশের প্রতিরোধে সন্ত্রাসীরা পিছু হটে। এক পর্যায়ে ফঁাকা গুলিবর্ষণ করতে করতে পালিয়ে যায়।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ তোফায়েল আহমেদ আলমাছ বাদী হয়ে মাছিমপুর এলাকার মোহাম্মদ আলী (৩২), রিয়াজ (২৫), সেলিম (৩০), সবুজ (২৮), সোলমান (৩৫), রাজিব (৩০) সহ ২৫ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, সন্ত্রাসীরা যে দলেরই হোক তাদেরকে ছাড় দেওয়া হবে না। সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা পূজা উদযাপন কমিটি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

রূপগঞ্জে ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট, ফঁাকা গুলিবর্ষণ, পুলিশ মোতায়েন

আপডেট সময় : ০১:০২:২২ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১