নারায়ণগঞ্জ ১১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও! ভিশন ২০৩০-এর সুযোগে সৌদিতে সফল বাংলাদেশি উদ্যোক্তা, দেশে বিনিয়োগের আহ্বান নারায়ণগঞ্জে প্রথমবারের মত নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভায় অনুষ্ঠিত সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের নারায়ণগঞ্জের রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি অন্য জেলার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত: ডিসি মো :রায়হান কবির নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান নারায়ণগঞ্জে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৫ জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ

সোনারগাঁয়ে এ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সোনারগাঁ প্রতিনিধি :ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুল শিক্ষক নিহত হয়েছেন। আহত হয়েছেন এ্যাম্বুলেন্সের রোগীসহ আরও ২ জন।

শনিবার (২২ মে) সকাল ৭টার দিকে উপজেলার নয়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতলের মর্গে পাঠানো হয়েছে।

কুমিল্লার তিতাস উপজেলার গোপালপুর এলাকার মৃত জানু মোল্লার ছেলে ও স্থানীয় প্রাইমারি স্কুলের শিক্ষক হুমায়ুন কবির (৪২) এবং একই এলাকার আব্দুস সালামের ছেলে ও স্থানীয় কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষক ফারুক হোসেন (৩২) তারা দু’জনই এ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন। দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সটি দুমড়েমুচড়ে রাস্তার ওপর উল্টে গেলে তারা মারা যান।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান জানান, সকাল ৭টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক দিয়ে একটি অ্যাম্বুলেন্সযোগে রোগী নিয়ে কুমিল্লার তিতাস এলাকা থেকে রাজধানীর একটি হাসপাতালে যাচ্ছিল। পথে নয়াবাড়ি এলাকার ইউটার্ন থেকে উল্টো পথে মদনপুরের দিকে যাওয়া একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে দুই স্কুল শিক্ষক হুমায়ূন ও ফারুক মারা যান। আহত হয়েছেন আরও দু’জন।

তিনি আরও জানান, দুর্ঘটনায় এ্যাম্বুলেন্সটি দুমড়েমুচড়ে রাস্তার ওপর উল্টে যায়। আহতদেরকে মদনপুর এলাকায় স্থানীয় হাসতালে ভর্তি করা হয়েছে। চালক ট্রাকটি রাস্তায় ফেলে পালিয়েছে। তাদেরকে আটকের চেষ্টা করছে পুলিশ।

এ ঘটনায় থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২

সোনারগাঁয়ে এ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আপডেট সময় : ১২:১০:৫৭ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১