নারায়ণগঞ্জ ০৭:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার লংমার্চ সফল করার আহ্বান খেলাফত মজলিস নেতা মুফতী দেলোয়ার আল হুসাইনের বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিকে জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান সৌদিতে পাসপোর্ট জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ করছে দূতাবাস: রাষ্ট্রদূত সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩ পরিবহন চাঁদাবাজ’কে গ্রেফতার করেছে র‌্যাব-১১

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৯:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১
  • ৩৪৩ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি : সোনারগাঁ থানার কাঁচপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত যাত্রীবাহী প্রাইভেটকার থামিয়ে চাঁদা আদায়কালে ৩ জন পরিবহন  চাঁদাবাজ’কে হাতে-নাতে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গ্রেফতারকৃতরা হলেন মোঃ জহিরুল হক (৪৮), মোঃ মামুন (৪০) এবং মোঃ ইমরান (১৮)।

মঙ্গলবার ৪ মে দুপুর সাড়ে ১২ টায় তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের দখল হতে চাঁদাবাজির নগদ ১ হাজার ৫শত ৩০ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার ( সিপিএসসি আদমজীনগর) মোঃ জসিম উদ্দীন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

তিনি জানান, সোনারগাঁ থানার কাঁচপুর এলাকায় একটি সক্রিয় চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত যাত্রীবাহী প্রাইভেটকার ও মাইক্রোবাসের চালকদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক গাড়ী প্রতি দৈনিক ৫০/- থেকে ১০০/- টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে। কয়েকজন ভুক্তভোগী প্রাইভেটকার ও মাইক্রোবাস চালকের অভিযোগের ভিত্তিতে র‌্যাব-১১ ঘটনার অনুসন্ধান করে সত্যতা পায়।

গ্রেফতারকৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তারা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে কাঁচপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে চলাচলরত প্রাইভেটকার ও মাইক্রোবাসের চালকদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বকভাবে চাঁদা আদায় করে আসছিল। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩ পরিবহন চাঁদাবাজ’কে গ্রেফতার করেছে র‌্যাব-১১

আপডেট সময় : ১১:৩৯:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১