নারায়ণগঞ্জ ০২:১৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, নারায়ণগঞ্জ সদরে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ সংকট কালের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক:বিকেএমইএ নারায়ণগঞ্জে প্রধান নিষ্কাশন খালের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি উদ্ধার নারায়ণগঞ্জে ১৫ জুন থেকে ৮ দিনব্যাপী বিতর্ক উৎসব, অংশ নিচ্ছে ৬৪ শিক্ষা প্রতিষ্ঠান শীঘ্রই কুতুবপুরে মাদক-সন্ত্রাসবিরোধী অভিযান: এসপি মিজানুর রহমান মুন্সি যুবদল নেতার দখলে থাকা তাঁতি লীগ নেতার অফিস এখন মাদকের আখড়া! নারায়ণগঞ্জে কল্যাণী খাল দখলমুক্ত করতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

রূপগঞ্জে সালিশীতে পিতা পুত্রকে কুপিয়ে জখম

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১
  • ২৫২ বার পড়া হয়েছে

রূপগঞ্জ  প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার কলাতলী এলাকায় গতকাল ৩০ এপ্রিল শুক্রবার সালিশীতে পিতা ও তিন পুত্রকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। পূর্ব শত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আয়োজিত সালিশীতে সন্ত্রাসীরা এ ঘটনা ঘটায়।

 পুলিশ জানায়, কাঞ্চন পৌরসভার বুরুটিয়া এলাকার কৃষক রমিজউদ্দিনের তার প্রতিবেশী বাবুল হোসেনের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে গতকাল ৩০ এপ্রিল শুক্রবার কাঞ্চন পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আইয়ুব খানের বাড়িতে সালিশ বসে। সালিশে কাউন্সিলরের কথা অমান্য করায় তার সমর্থিতরা সালিশীতে হামলা চালায়। হামলায় আহত রমিজউদ্দিন ও তার ছেলে মাছুম (৩৫) , রুবেল (৩২) ও ইউসূফকে (৩০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে কৃষক রমিজউদ্দিন বাদী হয়ে বাবুল হোসেন, ইকবাল হোসেন, কামরুল হোসেনকে আসামি করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।

রূপগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত) জসিমউদ্দিন বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা

রূপগঞ্জে সালিশীতে পিতা পুত্রকে কুপিয়ে জখম

আপডেট সময় : ০৮:৫৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১