নারায়ণগঞ্জ ০৪:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন আড়াইহাজারে হাসপাতাল মালিকদের সংবাদ সম্মেলন: নবায়ন প্রক্রিয়াধীন, অবৈধ নয় গ্রেপ্তার এড়াতে মোটা অঙ্কের লেনদেন? এসআই অলিউল্লাহর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে ভেলকিবাজি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি ভুক্তভোগীদের আস্থার স্থানে পরিণত সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার

সোনারগাঁয়ে জাতিয় পাটি সভাপতি ও চেয়ারম্যান রউফকে আটকের পর কারাগারে

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৬:০৪ অপরাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১
  • ৩২১ বার পড়া হয়েছে

সোনারগাঁও প্রতিনিধি : সোনারগাঁয়ে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে এক নারীসহ অবরুদ্ধ রাখার ঘটনায় রয়েল রিসোর্ট, আওয়ামী লীগের কার্যালয় এবং নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের মামলায় সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও শম্ভুপুরা ইউপি চেয়ারম্যান আব্দুর রউফকে আটকের পর আদালতে প্রেরণ করা হয়।আদালত কারাগারে পাঠিয়েছেন ।

আজ সোমবার বিকেলে তার রিমান্ড চেয়ে সিনিয়র জুশিডিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একইসঙ্গে আদালত রিমান্ডের শুনানির জন্য আগামীকাল মঙ্গলবার দিন ধার্য্য করেছেন।

এর আগে দুপুরে শম্ভুপুরা ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, তাকে কারাগারে পাঠানো হয়েছে, রিমান্ডের শুনানির জন্য আদালত মঙ্গলবার দিন ধার্য্য করেছেন।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-খ) শেখ বিল্লাল হোসেন জানান, তাকে সোনারগাঁ থানার মামলায় রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছিল। আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।

গত ৩ এপ্রিল সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক এক নারীসহ অবরুদ্ধ হন। এ ঘটনায় তার কর্মী সমর্থকরা রয়েল রিসোর্ট, উপজেলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এবং যুবলীগ ও ছাত্রলীগ নেতার বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালায়। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে ২টি ও ক্ষতিগ্রস্তরা বাদি হয়ে ৫টি মামলা দায়ের করেন। মামলায় ৪৪৬ জনের নাম উল্লেখ করে ১৮০০ জনকে আসামি করা হয়। এ পর্যন্ত ৭ মামলায় পুলিশ ৬৫ জনকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন

সোনারগাঁয়ে জাতিয় পাটি সভাপতি ও চেয়ারম্যান রউফকে আটকের পর কারাগারে

আপডেট সময় : ০৩:৫৬:০৪ অপরাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১