নারায়ণগঞ্জ ০২:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চানমারীর ডিস লাইন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা নারায়ণগঞ্জ জেলা কালেক্টরেট মসজিদের ছাদের ঢালাই কাজের উদ্বোধন পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ পেলেন তারেক আল মেহেদী নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি বন্দরে বিশ্বনবী (সা.) মাদরাসার এতিমদের অর্থ আত্মসাতের অভিযোগ সাবেক সভাপতি ও অধ্যক্ষের বিরুদ্ধে বন্দরের দুইটি ইটভাটাকে জরিমানা নারায়ণগঞ্জে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন, ২০ জনকে হুইলচেয়ার বিতরণ নারায়ণগঞ্জে সতেরটি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ সিদ্ধিরগঞ্জে ১টি পাইপ গান ও ১টি কার্টুজের খোসাসহ যুবক গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু

রূপগঞ্জে চালককে গাছে সাথে বেধে প্রাইভেটকার ছিনতাই

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১
  • ২৪৫ বার পড়া হয়েছে

রূপগঞ্জ প্রতিনিধি :  ঢাকা-সিলেট মহাসড়কে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আধুরিয়া এলাকায় চালককে জিম্মি করে টয়োটা প্রিমিও এফ গাড়ি ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে গতকাল ১৫ এপ্রিল বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

প্রাইভেটকার চালক সাইফুল ইসলাম জানান, দুইজন যাত্রী নিয়ে গত ১৩ এপ্রিল মঙ্গলবার রাতে ঢাকাস্থ টেকনিক্যাল মোড় থেকে ২জন যাত্রী নিয়ে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। প্রাইভেটকারটি ঢাকা-সিলেট মহাসড়কের আধুরিয়া এলাকায় পৌছলে মাইক্রোবাসযোগে আসা একদল ছিনতাইকারী তাদের গতিরোধ করে। এ সময় চালক সাইফুল ইসলামকে মারধর করে সড়কের পাশে বেঁধে রেখে প্রাইভেটকার নিয়ে পালিয়ে যায়।

ঢাকার গুলশান থানার উত্তর বারিধারা এলাকার বাসিন্দা আজগর আলী খঁানের ছেলে ও প্রাইভেটকারের মালিক ইমানুল খঁান জানান, আইপিডিসি ফাইন্যান্স ও নিজস্ব অর্থায়নে টয়োটা প্রিমিও এফ (ঢাকা মেট্টো-গ-২৮-০০৩১) গাড়িটি ক্রয় করে ইউনাইটেড এন্টারপ্রাইজের তত্বাবধানে ভাড়ায় চালানো হচ্ছে। গত মঙ্গলবার রাতে ৪ হাজার ৫০০ টাকা ভাড়া নির্ধারণ করে ২জন যাত্রী নিয়ে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। রূপগঞ্জের ভুলতা-গাউছিয়ার অদূরে আধুরিয়া এলাকায় প্রাইভেটকার চালক সাইফুল ইসলাম ছিনতাইকারীদের কবলে পড়েন।

ইউনাইটেড এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মো. মফিজ উদ্দিন জানান, ছিনতাই হওয়া প্রাইভেটকারটি আমাদের তত্বাবধানে চলাচল করতো। আমাদের নিয়োজিত চালক সাইফুল ইসলামকে মারধর করে গাড়িটি ছিনিয়ে নেয়।

নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার আবির হাসান জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। ছিনতাইকারী গ্রেফতার ও প্রাইভেটকার উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

চানমারীর ডিস লাইন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

রূপগঞ্জে চালককে গাছে সাথে বেধে প্রাইভেটকার ছিনতাই

আপডেট সময় : ১২:৩৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১