নারায়ণগঞ্জ ০৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার

রূপগঞ্জের চনপাড়ায় ছাত্রলীগ নেত্রীর বাড়িতে হামলা ভাংচুর লুটপাট

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১
  • ৩৪৯ বার পড়া হয়েছে

রূপগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বর্ণালী আক্তারের বাড়িতে সন্ত্রাসীরা হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর, লুটপাট ও নারীদের শ্লীলতাহানী করেছে। গত ১৪ এপ্রিল বুধবার রাতে ৮/১০ সদস্যের এক দল সন্ত্রাসী চাপাতি, ছুরি, রামদা, লোহর রড সহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে এ হামলা চালায়। হামলাকারীরা নগদ টাকা, মোবাইল সেট ও স্বর্ণালংকার সহ দুই লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। হামলায় ছাত্রলীগ নেত্রী স্বর্ণালী আক্তার (২২), তার পিতা আমির হোসেন (৪৫), মা হাছিনা বেগম (৪০) ও ছোট ভাই জাহিদুল ইসলাম হিমেল (১৭) আহত হয়। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বর্ণালী আক্তার বাদী হয়ে চনপাড়া এলাকার স্বামী হাসান মুহুরী ও স্ত্রী বিউটি আক্তার কুট্টি হত্যা মামলার আসামী জয়নাল আবেদিন (৩০), শাহীন মিয়া (৩২), চনপাড়া এলাকার সন্ত্রাসী রাজা মিয়া (২৭), শাকিল আহমেদ (২০), মুন্না মিয়া (২১) ও বিল্লাল হোসেনকে (২৬) আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

রূগপঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বলেন, সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

রূপগঞ্জের চনপাড়ায় ছাত্রলীগ নেত্রীর বাড়িতে হামলা ভাংচুর লুটপাট

আপডেট সময় : ১২:২৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১