নারায়ণগঞ্জ ১০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির সিদ্ধিরগঞ্জে চুনের সাথে রাসায়নিক বর্জ্য মিশাচ্ছে মুনাফাখোর ব্যবসায়ীরা রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক নারায়ণগঞ্জ জেল কর্তৃপক্ষের কাছে জিম্মি বন্দিরা অর্থিক বাণিজ্যের অভিযোগ নারায়ণগঞ্জ আদর্শ মহিলা আলিম মাদরাসায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ আড়াইহাজারে কবি নজরুল কলেজের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা ঐক্য-শৃঙ্খলা ও কার্যক্রম জোরদারে রিয়াদে বাপ্রসাফের গুরুত্বপূর্ণ সভা রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

প্লেট বিহীন মোটর চালিত রিক্সা চলাচলে কঠোর ব্যবস্থা নিতে হবে-আবুল কাশেম মহাজন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১
  • ৩৭০ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি :  নারায়ণগঞ্জ জেলা রিক্সা মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেম মহাজন বলেছেন, সম্প্রতিকালে নাসিক মেয়রের উদাসীনতার কারণে একদিকে শহরে প্লেট বিহীন ও মোটর চালিত রিক্সার ব্যপক দৌরাত্ম্যে যত্রতত্র সৃষ্টি হচ্ছে যানজট, অন্যদিকে প্লেটধারী পা’য়ে চালিত রিক্সাসমূহকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকাতে প্রবেশ ও চলাচল করতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তা ছাড়া মোটর চালিত রিক্সার অতিরিক্ত গতির কারণে মাঝে মধ্যেই ঘটছে নানান দুর্ঘটনা।

নগরবাসীর জান-মালের নিরাপত্তা ও শহরকে যানজট মুক্ত করতে এই প্লেট বিহীন ও মোটর চালিত রিক্সার অবাধ বিচরণ রোধ করা ছাড়া বিকল্প কোন পথ নেই।

তিনি বলেন ইদ ও রোজাকে সামনে নারায়ণগঞ্জ শহর এমনিতেই যানজটের শহরে পরিনত হয়, তার উপর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন-এর প্লেট বিহীন রিক্সা ও অটো রিক্সার কারণে গোটা শহর হয়ে পরে চলাচলের অযোগ্য। এমনই পরিস্থিতিতে সার্বিক অবস্থা বিবেচনা করে প্লেট বিহীন ও মোটর চালিত রিক্সা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকাসমূহে প্রবেশের ক্ষেত্রে অবিলম্বে কঠোর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন-এর প্লেটধারী রিক্সাসমূহ কঠোর কর্মসূচিতে গেলে এর দায়দায়িত্ব সিটি মেয়রকেই নিতে হবে।

প্লেটধারী পা’য়ে চালিত রিক্সাসমূহের চলাচল শহরে নির্বিঘ্ন করতে এবং প্লেট বিহীন ও মোটর চালিত রিক্সা চলাচলে কঠোর ব্যবস্থা গ্রহন করার দাবীতে আজ সকালে নাসিক মেয়র বরাবর স্মারকলিপি প্রদান কালে আবুল কাশেম মহাজন এসব কথা বলেন।
নারায়ণগঞ্জ জেলা রিক্সা মালিক সমিতি সদস্য মোহাম্মদ সুমন মিয়া প্রেরিত মেইল বার্তা থেকে পাওয়া।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা রিক্সা মালিক সমিতির অন্যতমনেতা আব্দুর রশিদ মহাজন, আব্দুল হামিদ মহাজন, ইউনুছ আলী, মোহাম্মদ সুমন মিয়া, আলী হোসেন মহাজন, ইলিয়াছ মহাজন, ফিরোজ মহাজন, মোহাম্মদ কবির হোসেন ও নাননু মিয়া প্রমূখ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী

প্লেট বিহীন মোটর চালিত রিক্সা চলাচলে কঠোর ব্যবস্থা নিতে হবে-আবুল কাশেম মহাজন

আপডেট সময় : ০৭:২৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১