নারায়ণগঞ্জ ০৮:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার লংমার্চ সফল করার আহ্বান খেলাফত মজলিস নেতা মুফতী দেলোয়ার আল হুসাইনের বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিকে জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান সৌদিতে পাসপোর্ট জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ করছে দূতাবাস: রাষ্ট্রদূত সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির

সোনারগায়েঁর রয়্যাল রিসোর্ট কান্ড : খেলাফতে মজলিশ নেতাসহ গ্রেপ্তার-৪

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৮:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১
  • ৩৫১ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সোনারগাঁয়ে হেফাজত নেতা মাওলানা মামুনুল হকের রয়্যাল রিসোর্ট কান্ডে এব্যাপক সহিংসতা, হামলা ও ভাংচুর ঘটনার মামলার প্রধান আসামিসহ চাজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গতকাল সোমবার দুপুরে র‌্যাব-১১ এর অধিনায়ক লে: কর্ণেল খন্দকার সাইফুল আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন। তার আগে গত রোবাবার বিকেলে সাড়ে ৪ টায় ঢাকার শ্যামপুর থানার জুরাইন রেলগেইট বাজার মসজিদের সামনে ঢাকা-মাওয়া হাইওয়ে সড়ক হতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারা হলো-খেলাফতে মজলিশ সোনারগাঁ উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ ইকবাল হোসেন (৫২) (মামলার প্রধান আসামি), হেফাজত ইসলাম সোনারগাঁ উপজেলা শাখার আমির হাফেজ মাওলানা মহিউদ্দিন খাঁন(৫৩), সাধারণ সম্পাদক মাওলানা মোঃ শাহজাহান খাঁন ওরফে শিবলী (৪৩) ও সহ-সভাপতি হাফেজ মোয়াজ্জেম হোসেন (৫২)।

র‌্যাব জানায়, প্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গত ৩ এপ্রিল হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক একজন নারীসহ সোনারগাঁয়ের ‘রয়্যাল রিসোর্টে’ সন্দেহজনকভাবে স্থানীয় জনতা কর্তৃক অবরুদ্ধ হওয়ার পর বিক্ষুব্ধ হেফাজতকর্মীরা রয়্যাল রিসোর্ট ভাঙচুরসহ এলাকায় তান্ডব সৃষ্টি করে। রয়্যাল রিসোর্ট ছাড়াও হেফাজতকর্মীরা ঘটনার দিনে সোনারগাঁ এলাকার একাধিক ব্যবসা প্রতিষ্ঠানসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যাপক সহিংসতা, গাড়ি ভাংচুর, নাশকতা সৃষ্টি ও অগ্নি সংযোগ করে যান চলাচলে বিঘœ ঘটায়, জনমনে ভয়ভীতি সঞ্চার এবং সরকারী কাজে বাঁধা সৃষ্টি করে। ওই সময় সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের ইমাম ও খেলাফতে মজলিশ, সোনারগাঁ উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ ইকবাল হোসেন মাগরিবের নামাযের পর মসজিদের মাইকে উস্কানীমূলক বক্তব্য প্রচার করে লোক জমায়েত করে এবং উক্ত হামলার নেতৃত্ব দেয়। উক্ত ঘটনায় সোনারগাঁ থানায় ক্ষতিগ্রস্থ ব্যক্তিগণ ও পুলিশ কর্তৃক বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে পৃথক ৬টি মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃত আসামীরা উক্ত মামলাগুলোর অন্যতম এজাহারনামীয় আসামী। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার

সোনারগায়েঁর রয়্যাল রিসোর্ট কান্ড : খেলাফতে মজলিশ নেতাসহ গ্রেপ্তার-৪

আপডেট সময় : ১০:২৮:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১