নারায়ণগঞ্জ ১২:২৫ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা পূজা উদযাপন কমিটি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময় ফতুল্লা পাইলটে স্কুলে জিপিএ-৫ পাওয়া ৪৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বাজারে সিন্ডিকেটের অস্তিত্ব যাতে না থাকে সেই লক্ষ্যে কাজ করছে সরকার-খাদ্যমন্ত্রী আফরোজা খানম শিশু অধিকার দিবস উদযাপনে নারায়ণগঞ্জে ভার্চুয়ালি আলোচনায় প্রধানমন্ত্রী শহরে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তায় ২২ জন ভলান্টিয়ারের কার্যক্রমের শুভ উদ্বোধন নারায়ণগঞ্জ সদরে ৬ষ্ঠ কাব ক্যাম্পুরীর হতে যাচ্ছে : ৭০ স্কুলের শিক্ষার্থীর অংশগ্রহণ নারায়ণগঞ্জে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত,এই পদোন্নতি আপনাদের সততা, শৃঙ্খলা, দক্ষতা ও পেশাদারিত্বের মূল্যায়ন : এসপি ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে নারায়ণগঞ্জে টাস্কফোর্স কমিটির সভা রূপগঞ্জে জামায়াত ইসলামী ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ২৫

ইসদাইরের মাদক ব্যবসায়ী পেটকাটা রকি ইয়াবাসহ গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৬:১০ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১
  • ৩৫০ বার পড়া হয়েছে

ফতুল্লা প্রতিনিধি :  ফতুল্লার ইসদাইরের মাদক ব্যবসায়ী, অর্ধডজন মামলার আসামী রকি ওরফে পেটকাটা রকি(৩৫) কে গ্রেফতার করেছে ফতুলা মডেল থানা পুলিশ।

শুক্রবার(৯ এপ্রিল) দিবাগত রাত একটার দিকে তাকে গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ।

এ সময় তার নিকট থেকে দুটি মোবাইল ফোন ও ৫০ পুরিয়া হেরোইন উদ্ধার করে। গ্রেফতারকৃত রকি ওরফে পেটকাটা রকি ইসদাইর বুড়ির দোকান এলাকার হায়দার ওরফে হাসান মিয়ার পুত্র।

জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা থানার এস,আই হুমায়ুন(টু) সঙ্গীয় ফোর্স সহ শুক্রবার দিবাগত রাত একটার দিকে পশ্চিম ইসদাইর টাগারপাড় তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে ৫০ পুরিয়া হেরোইন ও দুটি মোবাইল ফোন সহ রকি ওরফে পেটকাটা রকি কে গ্রেফতার করে।

ফতুল্লা থানার এস,আই হুমায়ুন(টু) জানায়, গ্রেফতারকৃতের বিরুদ্ধে ছিনতাই,মারামারি,মাদক সহ বিভিন্ন অভিযোগে ছয়টি মামলা রয়েছে।একটি মামলায় ওয়ারেন্ট রয়েছে এবং মাদক আইনে নতুন আরো একটি মামলা রুজু করা হয়েছে বলে তিনি জানান।

গ্রেফতারকৃত রকি সর্বশেষ ২০২০ সালের সেপ্টেম্বর মাসে ২১৮ পিছ ইয়াবা সহ ফতুল্লা মডেল থানা পুলিশের হাতে পুলিশের গ্রেফতার হয়েছিলো।এর আগে একই বছর অক্টোবর মাসের দিকে গ্রেফতারকৃত রকি ওরফে পেটকাটা রকি তার কয়েক সহোযোগি কে নিয়ে ইসদাইর কাপুড়াপট্টি এলাকায় গিয়ে স্থানীয় চাচা খোকন, সাবেক জাতীয় ফুটবলার লিটনের ভাই সহ স্থানীয় যুবক রোমেল কে এলোপাতাড়ি ভাবে মারধর সহ বেশ কয়েকটি দোকান ভাংচুর করে এলাকায় তান্ডবলীলা চালায়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা পূজা উদযাপন কমিটি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

ইসদাইরের মাদক ব্যবসায়ী পেটকাটা রকি ইয়াবাসহ গ্রেফতার

আপডেট সময় : ০৩:০৬:১০ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১